News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrest :সহকর্মীদের সাথে অবৈধ্য সম্পর্ক, উদয়পুরের ফ্লিপকার্ট কর্মকর্তাকে গণধোলাই
Image

Arrest :সহকর্মীদের সাথে অবৈধ্য সম্পর্ক, উদয়পুরের ফ্লিপকার্ট কর্মকর্তাকে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর৷৷ অনলাইন বিপনন সংস্থা ফ্লিপকার্ট  উদয়পুরস্থিত শাখার ভারপ্রাপ্ত কার্যকারক বিমল লোধের বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করল তার অফিসে কর্মরত কর্মীরা৷ অভিযোগ ভারপ্রাপ্ত কার্যকারক তারই অধিনস্ত কর্মীদের সাথে দুর্ব্যবহার করে চলেছেন দীর্ঘদিন ধরে৷ ওই শাখায় কর্মরত মহিলা কর্মীর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে  বলেও গুরুতর অভিযোগ৷ বুধবার ফ্লিপকার্ট সংস্থার উদয়পুর শাখায় কর্মরত কর্মীরা সংস্থার উদয়পুর শাখার ভারপ্রাপ্ত কার্যকারক বিমল লোধকে উত্তম-মধ্যম দিয়ে রাধাকিশোরপুর থানার পুলিশের হাতে তুলে দেয়৷ কার্যকারকের শাস্তির দাবিতে এবং দায়িত্ব থেকে বরখাস্তের দাবিতে অনলাইন বিপনন সংস্থার অর্ধশতাধিক কর্মী রাধাকিশোরপুর থানায় দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে৷ বিষয়টি ফ্লিপকার্ট সংস্থার ঊর্ধতন কর্তৃপক্ষের নজরেও নেওয়া হয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ বিষয়টিকে কেন্দ্র করে উদয়পুরে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷ এদিকে কর্মীদের বিক্ষোভ ও কমবিরতির ফলে ভোক্তারা হয়রানির শিকার হচ্ছেন বলে জানা গেছে৷ দ্রুত সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top