News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Accident:বড়মুড়ায় চাল বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে, আহত চালক
Image

Accident:বড়মুড়ায় চাল বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে, আহত চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর৷৷ জিরানীয়া মাধববাড়ি এফ সি আই গোডাউন থেকে চাল বোঝাই করে তেলিয়ামুড়া জারইলং যাওয়ার পথে জাতীয় সড়কের বড়মুড়া বনকুমারী সংলগ্ণ এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে একটি চাল বোঝাই গাড়ি৷ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাঁদে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও প্রাণহানির কোন খবর নেই৷ অল্পেতে প্রাণে বেঁচেছে গাড়ির চালক৷ অবশ্য এতে আহত হয় গাড়ির চালক উপেন্দ্র দাস৷ ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে চম্পকনগর ফাঁড়ির পুলিশ৷ চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চম্পকনগর স্বাস্থ্য কেন্দ্রে৷ খবর পেয়ে আসেন গাড়ির মালিক সহদেব কর৷ তিনি জানান টি আর ০১ এইচ ১৭৪২ নাম্বারের গারিটি মাধববাড়ি এফ সি আই গোডাউন থেকে ৩৫০ বস্তা চাল নিয়ে জারইলং যাচ্ছিল৷ বনকুমারী এলাকায় অপর দিক থেকে আসা আরেকটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায় এফ সি আই এর চাল বোঝাই গাড়িটি৷ প্রায় ৩০ থেকে ৪০ ফুট খাঁদে পড়ে যায় চাল বোঝাই গাড়িটি৷ এই ঘটনায় আহত হয় গাড়ির চালক৷ বর্তমানে গাড়ির চালক চিকিৎসাধীন৷ প্রাথমিক তদন্তে জানা গেছে চালকের অসাবধানতার কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top