News Flash

  • Home
  • দেশ
  • এবার বড় পদক্ষেপ এনআইএ-এর, দাউদ ইব্রাহিমের নাম ২৫ লক্ষ আর্থিক পুরষ্কার ঘোষণা
Image

এবার বড় পদক্ষেপ এনআইএ-এর, দাউদ ইব্রাহিমের নাম ২৫ লক্ষ আর্থিক পুরষ্কার ঘোষণা

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): বড় পদক্ষেপ জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-এর। আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নামে আর্থিক পুরষ্কার ঘোষণা করল এই তদন্তকারী সংস্থা। দাউদের খোঁজ দিলে বা তাঁর সন্ধান দিলে মিলবে ২৫ লক্ষ টাকা নগদ পুরষ্কার, জানিয়েছে এনআইএ। এর প্রেক্ষিতে বলাই যায় দাউদের মাথার দাম ২৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে গোয়েন্দা সংস্থার তরফে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বইতে দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে এই মাথার দাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দাউদ ঘনিষ্ঠ একাধিক দুষ্কৃতী ও জঙ্গির নামেও একইভাবে জারি করা হয়েছে আর্থিক পুরষ্কার। তালিকায় নাম রয়েছে ছোটা শাকিল, জাভেদ চিকনা, হাজি আনিস ও আব্দুল রাজ্জাক মেননের যিনি টাইগার মেননের সহযোগী। তাদের প্রত্যেকের নামে ২০ লক্ষ টাকার মাথার দাম ঘোষণা করেছে এনআইএ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, দাউদের গ্যাং ডি কোম্পানি, ভারতে বেআইনি অস্ত্র, বিস্ফোরক, মাদক ও জালনোটের ব্যবসা চালাত। ১৯৯৩ সালের মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত দাউদ। তিনিই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীদের সঙ্গে হাত মিলিয়ে ভারতে বিস্ফোরকের পাচার করে। সেই বিস্ফোরকের জন্যই মুম্বইতে ১৯৯৩ সালে ধারাবহিক বিস্ফোরণ হয়। যার ফলে ২৫৭ জনের মৃত্যু ও ৭০০ নিরীহ মানুষ আহত হন। ইতিমধ্যেই ইউএন সিকিউরিটি কাউন্সিলে দাউদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার প্রস্তাব দিয়েছে ভারত।

Releated Posts

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top