News Flash

  • Home
  • প্রধান খবর
  • Temperature: রোদের তেজ ক্রমেই বাড়ছে দক্ষিণবঙ্গে, মহানগরীতে আরও চড়ল তাপমাত্রার পারদ
Image

Temperature: রোদের তেজ ক্রমেই বাড়ছে দক্ষিণবঙ্গে, মহানগরীতে আরও চড়ল তাপমাত্রার পারদ

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি.স.): কলকাতায় ফের কিছুটা বাড়ল তাপমাত্রার পারদ। বৃষ্টির আর দেখাই নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, আর সেই সুযোগে দাপট দেখাচ্ছে সূর্য। রোদের তেজে জ্বলছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। গুমোট গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েই চলেছে। ঘর্মাক্ত গরমে কাহিল হয়ে পড়েছে তিলোত্তমা। এই অবস্থায় ফের বৃষ্টির জন্য হাপিত্যেশ শুরু হয়ে গিয়েছে।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন সকাল রোদ ঝলমলে ছিল কলকাতার আকাশ। তীব্র রোদের তেজে কাহিল হয়ে পড়ছেন শহরবাসী। রোদ ও মাত্রাতিরিক্ত গরমে হাঁসফাঁস করছেন মানুষজন, এই পরিস্থিতিতে টানা বৃষ্টি না হলেও, ছিটেফোঁটা বৃষ্টিতেও স্বস্তি খুঁজছে শহরবাসী।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top