News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর জেলায় সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ
Image

উত্তর জেলায় সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা আবৃত্তির উদ্যোগ গ্রহণ করেছে কংগ্রেস দল৷ সেই লক্ষ্যকে সামনে রেখে তিন দিনের উত্তর ত্রিপুরা জেলা সফরে গেলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ তিন দিনের সফরকালে তারা বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন৷ যোগদান সভাসহ নানা রাজনৈতিক কর্মসূচি রয়েছে বলে কংগ্রেস দলের তরফ থেকে জানানো হয়েছে৷ মঙ্গলবার দলীয় সূত্রে বলা হয়েছে কংগ্রেস দলের বিভিন্ন কর্মসূচি নিয়ে মঙ্গলবার  তিনদিনের উত্তর জেলা সফরে গেলেন  বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রাক্তন বিধায়ক আশিস সাহা৷ এদিন সকালে পানিসাগর কংগ্রেস ভবনে দলীয় কর্মীদের নিয়ে এক বৈঠক শেষে তারা আসেন ধর্মনগরে৷ ধর্মনগর কৃষ্ণপুর এলাকা থেকে এক বাইক র্যালির মাধ্যমে তাদেরকে ধর্মনগরে স্বাগত জানায় স্থানীয় কংগ্রেস নেতৃত্বরা৷ মঙ্গলবার বিকালে চুরাইবাড়িতে এক যোগদান সভা করেন তারা৷ বুধবার বাগবাসা এলাকায় কর্মীসভার পাশাপাশি ধর্মনগরে একটি যোগদান সভা রয়েছে৷ মূলত আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর জেলায় জোর প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস দল৷ দলের সকল স্তরের নেতাকর্মী সমর্থকদের বিভেদ ও অভিমান ভুলে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নামার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতৃবৃন্দ৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top