News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নয়া পেনশন নীতি বাতিলের দাবিতে আগামী মাসের ১৮ তারিখ করিমগঞ্জে একদিনের অবস্থান কর্মসূচি
Image

নয়া পেনশন নীতি বাতিলের দাবিতে আগামী মাসের ১৮ তারিখ করিমগঞ্জে একদিনের অবস্থান কর্মসূচি

করিমগঞ্জ (অসম), ৩০ আগস্ট (হি.স.) : নয়া পেনশন নীতি বাতিলের দাবিতে আগামী সেপ্টেম্বরের ১৮ তারিখ জেলা প্রাথমিক শিক্ষাধিকারিকের কার্যালয়ের সামনে একদিনের অবস্থান কর্মসূচি পালন করবে করিমগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনী। এছাড়া অক্টোবর মাসেও এক‌ই দাবিতে রাজ্য স্তরে আন্দোলন গড়ে তোলা হবে।

করিমগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনী আয়োজিত প্রাথমিক শিক্ষা বিষয়ক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি নূর উদ্দিনের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের শিক্ষা বিষয়ক আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সম্মিলনীর রাজ্য সভাপতি অখিল নাথ, প্রধান সম্পাদক রাতুলচন্দ্র গোস্বামী, সম্মিলনীর সর্বভারতীয় সদস্য মোহন হালৈ, রাজ্য সহ-সভাপতি সৈয়দ আহমেদ লস্কর বরাক উপত্যকার প্রতিটি মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি, সম্পাদক, রাজ্য সদস্য ও জেলার প্রত্যেক প্রাথমিক শিক্ষা খণ্ডের শিক্ষক-শিক্ষিকাগণ।

জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সম্পাদক গৌরিশ রায়ের স্বাগত ভাষণের মাধ্যমে এদিনের শিক্ষা বিষয়ক আলোচনা সভার সূচনা করেন। পরবর্তীতে আলোচনায় অংশগ্রহণ করে প্রাথমিক শিক্ষক সম্মিলনীর রাজ্য সভাপতি অখিল নাথ বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু এবং বিভাগীয় উচ্চপদস্থ আধিকারিকগণ প্রাথমিক শিক্ষক সম্মিলনীর কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনায় আশ্বাস দিয়েছিলেন যে, আগামী কয়েক মাসের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধানশিক্ষকের পদ সৃষ্টি করা হবে। স্নাতক শিক্ষকদের গ্রেড-পে অর্থমন্ত্রকের অনুমোদনক্রমে প্রদান করা হবে।

সেদিনের আলোচনা সভায় ঠিকাভিত্তিক ও স্টেটপুল শিক্ষকদের স্থায়ীকরণ ও ৬০ বছর শিক্ষকতা নিশ্চিত করার দাবিও সম্মিলনীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছিল। এছাড়া মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস প্রদান করেছিলেন বলে জানান সম্মিলনীর রাজ্য সভাপতি অখিল নাথ।

প্রাথমিক শিক্ষক সম্মিলনীর রাজ্য প্রধান সম্পাদক রাতুলচন্দ্র গোস্বামী বলেন, তৎকালীন রাজ্য সরকার ১৯৯৫ সালে নতুন পেনশন নীতি চালু করার সিদ্ধান্তটি সম্মিলনী মেনে নিতে পারেনি। পরবর্তীতে ২০১৮ সাল থেকে প্রাথমিক শিক্ষক সম্মিলনী নতুন পেনশন নীতি বাতিল করার জন্য ধারাবাহিক ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বর্তমানেও এই নতুন পেনশন নীতি বাতিলের জন্য আন্দোলনের রূপরেখা তৈরি করে সমগ্র দেশের প্রাথমিক শিক্ষকদের স্বাক্ষর গ্রহণ করার অভিযান চালানো হচ্ছে। ১৮ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষাধিকারিকের কার্যালয়ের সামনে একদিনের ধরনা কর্মাসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনী।

এমন-কি অক্টোবর মাসে রাজ্য স্তরে এবং আগামী জানুয়ারিতে দিল্লিতে সংসদ ভবনের সমনে নতুন পেনশন নীতি বাতিল করার দাবিতে অবস্থান-ধরনা কর্মসূচি পালনের কথাও এদিনের আলোচনা সভায় তুলে ধরেন সম্মিলনীর রাজ্য প্রধান সম্পাদক রাতুলচন্দ্র গোস্বামী।

এদিনের শিক্ষা বিষয়ক আলোচনা সভায় প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন বরাক উপত্যকার বিভিন্ন মহকুমার প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি, সম্পাদক ও অন্যান্য কর্মকর্তাগণ।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top