News Flash

  • Home
  • প্রধান খবর
  • নতুন আবগারি নীতি নিয়ে কেজরিকে চিঠি আন্না হাজারের, ব্যক্ত করলেন হতাশা
Image

নতুন আবগারি নীতি নিয়ে কেজরিকে চিঠি আন্না হাজারের, ব্যক্ত করলেন হতাশা

নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): নতুন আবগারি নীতির প্রেক্ষিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি লিখলেন বিশিষ্ট গান্ধীবাদী নেতা আন্না হাজারে। কেজরিওয়ালের প্রতি হতাশা ব্যক্ত করে আন্না হাজারে চিঠিতে লিখেছেন, আপনি ক্ষমতার নেশায় হারিয়ে গিয়েছেন। আন্না হাজারে চিঠিতে আরও লিখেছেন, “একই ধরনের নীতি আশা করেছিলাম (মহারাষ্ট্রের মতো)। কিন্তু আপনি তা করেননি। অর্থের জন্য ক্ষমতা এবং ক্ষমতার জন্য অর্থের বৃত্তে মানুষ আটকে আছে বলে মনে হচ্ছে।”

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লেখা চিঠিতে গান্ধীবাদী নেতা আন্না হাজারে আরও লিখেছেন, “একটি বড় আন্দোলন থেকে উঠে আসা দলের জন্য এমনটা মোটেও কাম্য নয়।” আন্না হাজারের মতে, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে নিজের চিন্তাধারা থেকে দিকভ্রষ্ট হয়েছেন কেজরিওয়াল। আন্না হাজারে চিঠিতে লিখেছেন, দিল্লি সরকারের সাম্প্রতিক আবগারি দুর্নীতির খবর বেদনাদায়ক। আমি গান্ধীজির চিন্তাধারা ও তাঁর আদর্শ দ্বারা উদ্বুদ্ধ। আর তাই নিজের জীবন মানুষ, সমাজ ও দেশের জন্য উৎসর্গ করেছি। বিগত ৪৭ বছর ধরে সমাজের উন্নতি ও দুর্নীতির বিরুদ্ধে আমি কাজ করেছি।

দিল্লি সরকারের আবগারি নীতিরও তীব্র সমালোচনা করেছেন আন্না হাজারে। তিনি চিঠিতে লিখেছেন, শহরের প্রতিটি কোণে মদের দোকান খোলা হয়েছে, এটি সাধারণ মানুষের জন্য খুবই খারাপ।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top