News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমের চুড়াইবাড়ি চেকগেটে উদ্ধার আরও ১১.৮২ কো‌টি টাকার গাঁজা, ফেরার পাচারকারী
Image

অসমের চুড়াইবাড়ি চেকগেটে উদ্ধার আরও ১১.৮২ কো‌টি টাকার গাঁজা, ফেরার পাচারকারী

চুড়াইবাড়ি (অসম), ৩০ আগস্ট (হি.স.) : অসম-‌ত্রিপুরা আন্তঃরাজ্য সীমা‌ন্তবর্তী চুড়াইবড়ি (অসম) চেকগেটে এবার উদ্ধার হয়েছে ১১.৮২ কো‌টি টাকার ৪,৭২৮ কিলোগ্রাম গাঁজা। তবে গাঁজা পাচারের অভিযোগে কাউকে আটক করতে পারেনি চুড়াইবাড়ি ওয়াচপোস্টের পুলিশ।

আজ মঙ্গলবার চুড়াইবাড়ি ওয়াচপোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস এই তথ্য দিয়ে জানান, গতকাল রাতে পুলিশের দল নিয়ে তাঁরা নাকাচেকিঙে ব্যস্ত ছিলেন। রাত তখন প্রায় ৮.২৫, ত্রিপুরা থেকে এএস ০১ এফসি ১৮৯৪ নম্বরের শ চাকার একটি পণ্য বোঝাই ট্রাক এসে অসম ভূখণ্ডে প্রবেশ করে। যথারীতি ট্রাকর গতিরোধ করা হয়। সে সময় রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম। অন্য গাড়িতে তালাশি চালিয়ে নির্দিষ্ট ওই ট্রাকের দিকে এগোন তাঁরা। ততক্ষণে ট্রাকের চালক বা সহ-চালক বা খালাসিরা পালিয়ে গা ঢাকা দিয়ে দেয়।

ট্রাকে কাউকে না পেয়ে অন্য লোক-লশকরের সহায়তায় উপরের ত্রিপাল সরিয়ে দেখা যায় এতে রয়েছে রবার শিট। সন্দেহের বশে রবার শিটগুলো সরিয়ে অভিযানকারী পুলিশ দলের চোখ ছানাবড়া। রবার শিটের নীচে সারিবদ্ধভাবে গাঁজার প্যাকেট সাজিয়ে রেখে পাচার করা হচ্ছে। সঙ্গে সঙ্গে ট্রাক থেকে গাঁজার প্যাকেটগুলি নীচে নামানো হয়।

পুলিশ অফিসার নিরঞ্জন দাস জনান, তাঁরা যখন অন্য ট্রাক বা যানবাহনে তালাশি অভিযানে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে গাঁজা পাচারে ব্যবহৃত ট্রাকের চালক ও তার সঙ্গীর গা ঢাকা দিয়েছে। তবে স্থানীয় নিরপেক্ষ কয়েকজন সাক্ষী নিয়োজিত করে বহু কোটি টাকার গাঁজাগুলি তাঁরা বাজেয়াপ্ত করেছেন। তিনি জানান, ইতিমধ্যে ট্রাকের রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে এর মালিকের সন্ধান চালানো হচ্ছে। ফলে কোন চালক, সহ-চালক বা খালাসি গাঁজা পাচারকারী ট্রাকে ছিল শিগগির তাদের আটক করা সম্ভব হবে, দাবি করেন ওয়াচপোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২৭ আগস্ট অসম-‌ত্রিপুরা আন্তঃরাজ্য সীমা‌ন্তবর্তী দু‌টি চেকগেটে পৃথক দুই ল‌রি থে‌কে ১.১০ কো‌টি টাকার গাঁজা উদ্ধারের পাশাপাশি চার ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। এদিনই প্রায় আট লক্ষ টাকার গাঁজা সহ উদ্ধার এক মহিলা সহ তিন পাচরাকারীকে গ্রেফতার করেছিল নিলামবাজার থানার পুলিশ। কেবল করিমগঞ্জ জেলায়ই নয়, গত এক বছরে গোটা অসমে বহু কোটি টাকার গাঁজা সহ অন্যান্য মাদকদ্রব্য সহ গ্রেফতার করা হয়েছে বহুজনকে।

Releated Posts

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

অসমে ১২৬ কেন্দ্রেই ইভিএম কমিশনিং সম্পূর্ণ, ভোট ৯ এপ্রিল

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের আগে সমস্ত ১২৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কমিশনিং প্রক্রিয়া…

ByByNews Desk Apr 5, 2026

শান্তি ফেরানোই অগ্রাধিকার, জিরিবামকে ‘মডেল জেলা’ গড়ার ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৫ এপ্রিল (আইএএনএস): মণিপুরে শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধারই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলে রবিবার পুনরায় জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Apr 5, 2026

অসমের মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে ঘিরে কংগ্রেসের গুরুতর অভিযোগ, তদন্তের দাবি

অভিজিৎ রায় চৌধুরী  নয়াদিল্লি, ৫ এপ্রিল: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা-কে ঘিরে…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top