News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে যুবকের মৃতদেহ উদ্ধার পুকুরের জলে
Image

কল্যাণপুরে যুবকের মৃতদেহ উদ্ধার পুকুরের জলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷  মঙ্গলবার দুপুর নাগাদ কল্যানপুর থানা এলাকার উত্তর কমলনগর গ্রাম পঞ্চায়েতে একটি পুকুর থেকে এক যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত যুবকের নাম অভিজিৎ বিশ্বাস৷ দিন দুপুরে পুকুরের জল থেকে ভাসমান মৃতদেহ উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পারিবারিক সূত্রে জানা গেছে মৃত যুবক একটি মামলায় জড়িত ছিল৷ তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে পরিবারের লোকজনরা বিস্তারিত কোন তথ্য জানাতে না পারলেও তাদের অভিযোগ হয়তো তাকে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে৷ জলে ভাসমান মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের তরফ থেকে কল্যাণপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্র্গে পাঠায়৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে কল্যাণপুর থানার পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top