News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপিএম কর্মী আক্রান্ত, অরুন্ধুতিগর থানায় ডেপুটেশন ডিওয়াইএফআই’র
Image

সিপিএম কর্মী আক্রান্ত, অরুন্ধুতিগর থানায় ডেপুটেশন ডিওয়াইএফআই’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ রাজনগরে সিপিআইএম কর্মী সুখেন ঘোষের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মঙ্গলবার অরুন্ধুতীনগর থানায় ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে ডি ওয়াই এফ আই৷ সংগঠনের এক প্রতিনিধিদল অরুন্ধতীনগর থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি তুলে দেন৷ উল্লেখ্য গত ২৫ আগস্ট বাজার থেকে বাড়ি ফেরার পথে সুখেন ঘোষ নামে সিপিআইএম কর্মীর উপর আক্রমণ চালায় কতিপয় দুষৃকতিকারী৷ অভিযোগ শাসক দল বিজেপির দুর্বৃত্তদের বিরুদ্ধে৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করার পরও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ৷ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতেই ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে মঙ্গলবার অরুন্ধতী নগর থানার ওসির কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top