News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সখি এক্সপ্রেস’ প্রকল্প বলে ১৬৭ জন মহিলার হাতে স্কুটির চাবি তুলে দিলেন বিটিআর-প্রধান প্রমোদ
Image

সখি এক্সপ্রেস’ প্রকল্প বলে ১৬৭ জন মহিলার হাতে স্কুটির চাবি তুলে দিলেন বিটিআর-প্রধান প্রমোদ

কোকরাঝাড় (অসম), ২৯ আগস্ট (হি.স.) : ‘সখি এক্সপ্রেস’ প্রকল্প বলে ১৬৭ জন ছাত্রীর হাতে স্কুটির চাবি তুলে দিয়েছেন বিটিআর-প্রধান প্রমোদ বড়ো।

অসম সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের আসাম স্টেট রুরাল লাইভলিহুড মিশনের আওতায় আজ সোমবার কোকরাঝাড় জেলার পাঁচটি উন্নয়ন ব্লকের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ১৬৭ জন মহিলাকে ‘সখি এক্সপ্রেস’ প্রকল্পের মাধ্যমে স্কুটি বিতরণ করা হয়েছে৷

এই উপলক্ষ্যে এদিন কোকরাঝাড় শহরের তিতাগুড়িতে ইরাগদাও কমিউনিটি হল প্রাঙ্গণে ‘সখি এক্সপ্রেস’ প্রকল্প ২০২১-২২ বৰ্ষের এসওপিও বিতরণ করা হয়েছে৷ কৃষি, বিমা, ব্যাংক মিত্র, সিআরপিইপি, এমবিকে-সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত সখীদের একটি করে স্কুটি বিলি করে মহিলাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান বিটিআর-প্রধান প্রমোদ বড়ো।

স্কুটি বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআর-এর কার্যনির্বাহী সদস্য রেওরওয়া নার্জারি, অরূপকুমার দে, কোকরাঝাড় পুরসভার চেয়ারপার্সন প্রতিভা ব্রহ্মা, অতিরিক্ত জেলাশাসক রাজীব দাস, কোকরাঝাড় ডেভেলপমেন্ট ব্লক অফিসার সমীর বসুমতারি প্রমুখ বহুজন।

Releated Posts

অসমের নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়, উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৩ মে (আইএএনএস) : অসমের নিরাপত্তার প্রশ্নে কোনওরকম আপস করা হবে না বলে বুধবার স্পষ্ট জানিয়ে দিলেন…

ByByTaniya Chakraborty May 13, 2026

অসমে ইউসিসি কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৩ মে (আইএএনএস) : অসমে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করতে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে বুধবার ফের…

ByByTaniya Chakraborty May 13, 2026

মণিপুরে জঙ্গি হামলায় নিহত ৩ কুকি চার্চ নেতা, উত্তেজনা কাঙপোকপিতে

ইম্ফল, ১৩ মে (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় বুধবার সশস্ত্র জঙ্গিদের হামলায় কুকি সম্প্রদায়ের অন্তত তিনজন নিহত হয়েছেন।…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনে প্রস্তুত মেঘালয়: মুখ্য নির্বাচনী আধিকারিক

শিলং, ১২ মে (আইএএনএস): মেঘালয়ে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া চালানোর জন্য নির্বাচন দফতর…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top