News Flash

Image

অভয়াপুরিতে আত্মঘাতী পুলিশ জওয়ান

অভয়াপুরি (অসম), ২৮ আগস্ট (হি.স.) : বঙাইগাঁও জেলার অন্তর্গত অভয়াপুরিতে অসম পুলিশের জনৈক জওয়ান আত্মহত্যা করেছেন। আত্মঘাতী জওয়ানকে অষ্টম অসম সশস্ত্ৰ পুলিশ বাহিনীর চিত্তরঞ্জন চৌধুরী (৫৭) বলে শনাক্ত করা হয়েছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, আজ রবিবার ভোররাত ৩:২৫ মিনিটে নিজের সার্ভিস কাৰ্বাইনের গুলিতে বুক ছিন্নভিন্ন করে আত্মঘাতী হয়েছেন চিত্তরঞ্জন চৌধুরী। ঘটনার পর পুলিশ এসে প্রাথমিক এনকুয়েস্ট করে প্রয়াত চৌধুরীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বঙাইগাঁও সিভিল হাসপাতালে পাঠিয়েছে। এদিকে ঘটনার খবর তাঁর পরিবারের কাছে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সহকর্মীদের কাছে জানা গেছে, দীৰ্ঘদিন ধরে তিনি কোনও এক রোগে আক্ৰান্ত ছিলেন। সাম্প্রতিককালে তাঁকে মানসিক অবসাদে ভুগতে দেখেছেন সহকর্মীরা। মর্মন্তিক এই ঘটনায় অসম সশস্ত্ৰ পুলিশ বাহিনীর মধ্যে শোক বিরাজ করছে।

Releated Posts

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top