News Flash

Image

প্রায় আট লক্ষ টাকার গাঁজা উদ্ধার নিলামবাজারে, আটক মহিলা সহ তিন

নিলামবাজার (অসম), ২৭ আগস্ট (হি.স.) : ৩৩ কেজি গাঁজা সমেত এক মহিলা সহ তিন পাচারকারীকে আটক করেছে করিমগঞ্জ জেলার অন্তর্গত নিলামবাজার থানার পুলিশ। ধৃতদের নিলামবাজার পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। বাজেয়াপ্তকৃত গাঁজাগুলির বাজারমূল্য কমপক্ষে আট লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

আজ শনিবার বিকাল চারটা নাগাদ আগরতলা-শিলচর প্যাসেঞ্জার ট্রেনে নিলামবাজার আসে এই তিন গাঁজা পাচারকারী। স্টেশন থেকে জাতীয় সড়কে আসার সময় অপরিচিত এই তিন জনের চালচলন দেখে রুটিন তালাশিতে নিয়োজিত পুলিশ কর্মীদের সন্দেহ জাগে।

সন্দেহের বশে পুলিশ তাদের ব্যাগে তালাশি চালায়। তালাশিতে পাচারকারীদের তিনটি ব্যাগ থেকে এক এক করে গাঁজা ভরতি ২২টি প্যাকেট উদ্ধার করে পুলিশ। সঙ্গে সঙ্গে এই তিন গাঁজা পাচারকারীকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। তবে পুলিশ এখনই পাচারকারীদের নাম, ধাম কিছুই জানাতে অক্ষমতা ব্যক্ত করেছে। এই খবর লেখা পর্যন্ত পুলিশ মহিলা সহ ধৃত তিনজনকে নিলামবাজার থানায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জাানা গেছে।

Releated Posts

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top