News Flash

  • Home
  • দিনের খবর
  • অশোক-জীবেশের বিরুদ্ধে মামলা, পুলিশের পালটা আন্দোলনের হুঁশিয়ারি সিপিএমের
Image

অশোক-জীবেশের বিরুদ্ধে মামলা, পুলিশের পালটা আন্দোলনের হুঁশিয়ারি সিপিএমের

শিলিগুড়ি, ২৭ আগস্ট (হি. স.): সিপিএমের শুক্রবার শিলিগুড়ি পুরনিগমে অভিযান ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে প্রাক্তন মেয়র তথা সিপিএমের প্রবীন নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার সহ ৪২৫ জন বাম নেতা কর্মীর বিরুদ্ধে স্বত:প্রনোদিত মামলা রুজু করল শিলিগুড়ি থানার পুলিশ। প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি সিপিআইএমের শীর্ষ নেতৃত্বের। পাশাপাশি আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন বাম নেতারা।

বর্তমান শিলিগুড়ি পুরবোর্ড নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ। ব্যর্থ হয়েছে প্রতিশ্রুতি পূরণেও। এই অভিযোগ তুলে শুক্রবার শিলিগুড়ি পুরনিগমে অভিযান চালিয়েছিল সিপিএম। এই অভিযানকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়েছিল শিলিগুড়ি পুরনিগম চত্বরে। অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন প্রাক্তন মেয়র তথা সিপিএমের প্রবীন নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক। এই ঘটনায় অশোক, জীবেশ, সমন পাঠক সহ মোট ৪২৫ জন বাম নেতা কর্মীর বিরুদ্ধে স্বত:প্রনোদিত মামলা রুজু করল শিলিগুড়ি থানার পুলিশ। ঘটনায় দুই বাম কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, ঝামেলা পাকানো সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

এই ঘটনার পরেই শনিবার শিলিগুড়িতে সাংবাদিক সন্মেলন করে সরাসরি শিলিগুড়ি পুলিশের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে সিপিআইএম। আইনি লড়াইয়ের পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সিপিআইএমের শীর্ষ নেতারা। সিপিএমের জেলা সম্পাদক সমন পাঠকের অভিযোগ, তৃণমূল নেতা গৌতম দেবের নির্দেশেই এই কাজ করছে শিলিগুড়ি পুলিশ।

Releated Posts

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026

কলকাতার যাদবপুরে সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় সিপিআই(এম)-এর একাধিক পার্টি অফিসে ভাঙচুর এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Sep 20, 2026

সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুম্বই, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত হলেন সাংবাদিক পায়েল মেহতা। রবিবার ভোরে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top