News Flash

Image

মতিনগর বাজার থেকে মারুতী গাড়ি চুরি

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৭ আগস্ট৷৷ মোটর বাইক চুরি রাজ্যে নিত্য ঘটনা৷ কিন্তু মোটর বাইককে টেক্কা দিয়ে এবারে গাড়ি চুরির ঘটনা সংগঠিত হলো সোনামুড়া থানাধীন মতিনগর এলাকায়৷ 

ঘটনার বিবরনে জানা যায়, গত প্রায় এক সপ্তাহ পূর্বে মতিনগর এলাকার যুবক সাইফুল ইসলাম নতুন বাজার এলাকার তার এক নিকট আত্মীয় মিজানুর রহমানের কাছ থেকে টিআর০১জে-০৭৪২ নম্বরের মারুতি সুজুকি গাড়ি ক্রয় করে ছিল৷ কিন্তু তার বাড়িতে যাতায়াতের তেমন ভালো রাস্তা না থাকায় গাড়িটিকে সব সময় তার এলাকার বাজারে অর্থাৎ মতিনগর বাজারের পোষ্ট অফিসের কাছে লক করে রাখতো৷ 

ফলে প্রতিদিনকার ন্যায় বৃহস্পতিবার রাত্রি বেলায় গাড়িটিকে মতিনগর পোষ্ট অফিস সংলগ্ন এলাকায় রেখে গাড়ির মালিক সাইফুল ইসলাম বাড়িতে চলে যায়৷ পরের দিন অর্থাৎ শুক্রবার সকালে সে বের হয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে এসে দেখে তার গাড়িটি সেখানে নেই৷ পরবর্তীতে বহু খোঁজাখুঁজি করেও তার গাড়িটির কোনো হদিস পায়নি৷ শেষ পর্যন্ত গাড়ি না পেয়ে মালিক সাইফুল ইসলাম শুক্রবার দুপুরে সোনামুড়া থানার দ্বারস্থ হয় এবং থানায় লিখিত ডায়েরি করে৷ কিন্তু ঘটনার ৪৮ ঘন্টা অতিক্রান্ত হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top