News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনীয়ায় দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত যুব কংগ্রেস কর্মী
Image

বিলোনীয়ায় দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত যুব কংগ্রেস কর্মী

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৭ আগস্ট৷৷  দুষ্কৃতীর হাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত এক যুব কংগ্রেস কর্মী৷ ঘটনা শনিবার বিকেল তিনটা নাগাদ বিলোনিয়া থানাধীন হারুদাস টিলা এলাকায়৷ আহত যুব কংগ্রেস কর্মীর নাম আশীষ ভৌমিক৷ 

জানা যায় এই যুব কংগ্রেস কর্মী আশীষ তার বাড়ীর পাশে একটি বটগাছের নিচে বসে মোবাইল দেখছিলো৷ হঠাৎ করে কিছু দুষ্কৃতীকারী  এসে কংগ্রেস করার অপরাধে তাকে হুমকি দিতে থাকে৷ চলে বাকবিতন্ডা৷ এর পরই এই যুব কংগ্রেস কর্মীকে কিল-ঘুষি-লাথি এবং লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ৷ চিৎকার চেঁচামেচি শুনে কংগ্রেস কর্মীর মা এসে দুষ্কৃতীকারীদের হাত থেকে বাঁচাতে আসলে তার মাকেও  মারধর করে এবং রক্তাক্ত করে বলে অভিযোগ আক্রান্ত যুব কর্মীর৷  

মা এবং ছেলের চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন ছুটে আসলে দুষ্কৃতীকারীরা  পালিয়ে যায়৷ এলাকাবাসী ছুটে এসে তৎক্ষণাৎ আহত মা এবং ছেলেকে নিয়ে যায় বিলোনিয়া হাসপাতালে৷ প্রাথমিক চিকিৎসার পর আহত যুব কংগ্রেস কর্মী এবং তার মা এসে বিলোনিয়া থানায় জিডি এন্ট্রি করেন৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top