ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট।। ব্যাটিংয়ে নজর কেড়েছে অভিজিৎ শর্মা। অপরদিকে আকাশ আনন্দ ও সাগর শর্মাও দৌড়ে এগিয়ে রয়েছে। বোলিংয়ে বৈভব মালী বেশ সাফল্য পেয়েছে। সঙ্গে রয়েছে আকাশ শ্রীবাস্তব ও রোহিত পারেখ। কার্যত, ম্যাচের শেষে নির্বাচকরা কোন ক্রিকেটারকে তুলে নেবে সেটা পরের কথা, খেলোয়াররা কিন্তু নিজেদের সেরাটা উজাড় করে দিতে কোনরকম কার্পণ্য করছেন না। সবাই সিরিয়াস। পেশাদার বাছাই পূর্বক প্রস্তুতি ম্যাচ বলে কথা। ইতিমধ্যে প্রথম ম্যাচের হিসেব-নিকেশ ও পরিসংখ্যান পরীক্ষকের টেবিলে চলে এসেছে। শনিবারে দ্বিতীয় ম্যাচের প্রথম দিনের খেলা শেষ হয়েছে। একইভাবে টিম এ বনাম টিম বি-এর ম্যাচ। সকাল নয়টা নাগাদ এমবিবি স্টেডিয়ামে খেলা শুরুতে টিম বি দল প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়। এক প্রস্থ খেলে ৫৩.৪ ওভারে টিম-বি দল সব ক’টি উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বাধিক ৫১ রান এসেছে অভিজিৎ শর্মার ব্যাট থেকে। এছাড়া, দীপক ক্ষৈত্রীর ৩১ রান, অয়ন গুপ্তের ২৮ রান এবং ঋত্বিক শ্রীবাস্তবের ২৭ রান উল্লেখ করার মতো। বোলিংয়ে বেশ সাফল্য পেয়েছে বৈভব মালী। বৈভব ৫টি মেডেন সহ ২৬ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নিয়েছে। এছাড়া আকাশ শ্রীবাস্তব পেয়েছে তিনটি উইকেট ৪৩ রানের বিনিময়ে। রোহিত পারেখ ২৯ রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে টিম-এ দল ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৩৪ ওভারে এক উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করেছে। ওপেনার রবি সিং ১৪ রানে প্যাভিলিয়নের ফিরলেও আকাশ আনন্দ ৫৭ রানে এবং সাগর শর্মা ৪৪ রানে নাইট ওয়াচম্যানের ভূমিকায় রয়েছেন। আকাশ ৯৭টি বল খেলে আটটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৭ রান পায়। অপরদিকে সাগর ৪৪ রান পেয়েছে ৭৭ টি বল খেলে সাতটি বাউন্ডারি সহযোগে। একমাত্র উইকেটটি পেয়েছে অর্জুন দেবনাথ দশ রানের বিনিময়ে।

পেশাদার সিলেকশন ট্রায়ালে নজর কেড়েছে অভিজিৎ, আকাশ, সাগর
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















