News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ঘরোয়া ক্লাব ফুটবলে বিশ্রামগঞ্জকে রুখে দিল কিল্লা

মহিলা ঘরোয়া ক্লাব ফুটবলে বিশ্রামগঞ্জকে রুখে দিল কিল্লা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট।। বিশ্রামগঞ্জকে রুখে দিয়েছে কিল্লা। মহিলা লীগ ফুটবলের দ্বিতীয় ম্যাচ, শক্তিশালী দুই দল কিল্লা মর্নিং ক্লাব ও বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের লড়াই ছিল। জয়ের লক্ষ্যে মুখিয়ে ছিল দু’দলই। পরিমিত প্র্যাকটিস না করতে পারলেও মাঠে কিন্তু আজ দু’দলের বেশ লড়াই হয়েছে বলা চলে। টিএফএ আয়োজিত ঘরোয়া ক্লাব লীগ মহিলা ফুটবলের দ্বিতীয় ম্যাচ গোলশূন্য ড্র-তে নিষ্পত্তি হয়েছে। দুই দলকে ১-১ করে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে। এ.ডি নগরস্থিত পুলিশ মাঠে শনিবার বিকেলে ম্যাচের শুরু থেকেই পরস্পরের বিরুদ্ধে দুই দলের আক্রমণ প্রতিআক্রমণ পরিলক্ষিত হলেও জালে বল জড়ানোর কাজটি কারোর দ্বারা-ই সম্ভব হয়নি। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধও নিষ্পত্তি হয় গোলশূন্য ড্র-তে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অসীম বৈদ্য, সুশান্ত দাস, বিশ্বজিৎ পাল ও সুপ্রিয়া দাস। দিনের খেলা চলমান সংঘ বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুল, বিকেল তিনটায় পুলিশ মাঠে।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top