News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাচারকালে কল্যাণপুরে বিস্তর পরিমান বেআইনী কাঠ উদ্ধার
Image

পাচারকালে কল্যাণপুরে বিস্তর পরিমান বেআইনী কাঠ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট৷৷ কল্যাণপুরের কুঞ্জবন এলাকায় একটি গাড়ির পেছনে ধাওয়া করে প্রচুর পরিমাণ চুরাই কাঠ আটক করতে সক্ষম হয়েছে বনদপ্তরের কর্মীরা৷ ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের কর্মীরা শনিবার সকালে রুটিন মাফিক পেট্রোলিংয়ে বের হন৷ পেট্রোলিং দেওয়ার সময় বনদপ্তরের কর্মীরা লক্ষ্য করেন কুঞ্জবন এলাকায় একটি অবৈধ কাঠ পাচারকারী গাড়ি যাচ্ছে৷ তখনই বনদপ্তরের কর্মীরা গাড়িটিকে আটক করার জন্য তৎপরতা শুরু করেন৷ কাঠ পাচারকারী গাড়ি চালক গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়৷ শেষ পর্যন্ত গাড়ি ফেলে চালকসহ অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়৷ কুঞ্জবন এলাকায় আটক গাড়ি থেকে প্রচুর পরিমাণ কাঠ উদ্ধার করা সম্ভব হয়েছে৷ কাঠ পাচারকারি গাড়িসহ কাঠগুলো বড় দফতরের হেফাজতি নিয়ে যাওয়া হয়েছে৷ বনদপ্তরের এক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন লক্ষাধিক টাকার সামগ্রী উদ্ধার হয়েছে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বনদপ্তর সূত্রে জানানো হয়েছে৷ উল্লেখ্য কল্যাণপুর তেলিয়ামুড়া সহ বিস্তীর্ণ এলাকায় সংরক্ষিত বনাঞ্চল ধবংস করে কাঠ পাচারকারীরা প্রতিনিয়ত গাছ কেটে গাছের লক ও কাঠ বাজার করে চলেছে৷ তাতে বনাঞ্চল ধবংস হয়ে যাওয়ার উপক্রম৷ বনদপ্তরের কর্মীরা তাদের সাধ্যমত বনজ সম্পদ রক্ষা করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে৷ তবে একটি সূত্রে জানা গেছে পর্যাপ্ত কর্মীর অভাবে বনদপ্তরের কর্মীরা নিয়মিত টহল দিতে পারছে না৷ সেই সুযোগকে কাজে লাগিয়েই কাঠ পাচারকারীরা তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যেতে সক্ষম হচ্ছে৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top