News Flash

  • Home
  • প্রধান খবর
  • পুনেতে ১৫ মিনিট যানজটে আটকে পড়ল মুখ্যমন্ত্রী শিন্দের কনভয়
Image

পুনেতে ১৫ মিনিট যানজটে আটকে পড়ল মুখ্যমন্ত্রী শিন্দের কনভয়

মুম্বই, ২৭ আগস্ট ( হি.স.) : শুক্রবার রাতে চাঁদনি চকের কাছে যানজটে পুনের মুম্বই-বেঙ্গালুরু মহাসড়কে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কনভয় ১৫ মিনিটের জন্য আটকে যায়। মুখ্যমন্ত্রীও গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়ান। সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় লোকজন যানজটের অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী অবিলম্বে পুনে ট্র্যাফিক পুলিশ কমিশনার আনন্দ ভোইতেকে ডেকে ট্র্যাফিক জ্যামের সমস্যা সমাধানের জন্য শনিবার সকালে সমস্ত অধস্তন আধিকারিকদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেন।

শনিবার আনন্দ ভোইতে বলেন, শুক্রবার মুম্বই-বেঙ্গালুরু হাইওয়েতে একটি গাড়ি এবং একটি ট্রাক হঠাৎ থামে। এ কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। একই সময়ে সেখানে পৌঁছে গিয়েছিল মুখ্যমন্ত্রীর কনভয়। ট্রাফিক পুলিশ ট্রাক ও গাড়ি সরিয়ে দিলে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়। প্রায় ১৫ মিনিট ধরে মুখ্যমন্ত্রী শিন্দে গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। যান চলাচল স্বাভাবিক হলেই সাতারার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী শিন্দে।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top