News Flash

  • Home
  • দেশ
  • আজ আহমেদাবাদে ‘অটল সেতু’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Image

আজ আহমেদাবাদে ‘অটল সেতু’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৭ আগস্ট ( হি.স.) : আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদে পথচারীদের জন্য সবরমতী নদীর উপর নির্মিত ‘অটল সেতু’ উদ্বোধন করবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী সবরমতী রিভারফ্রন্টে খাদি উৎসব উদযাপনে ভাষণ দেবেন।

শনিবার ও রবিবার গুজরাট সফরে থাকবেন তিনি। গুজরাট সরকার জানিয়েছে- ‘প্রথম দিনে খাদি উৎসবের অনুষ্ঠানে জনগণের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। সন্ধ্যায় সবরমতী নদীর তীরে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই জায়গায় প্রধানমন্ত্রী ফুট সেতু ‘অটল সেতু’ উদ্বোধন করবেন।
আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন এই সেতুটি তৈরি করেছে। একটি আকর্ষণীয় নকশা এবং এলইডি আলো সহ এই সেতুটি প্রায় ৩০০ মিটার দীর্ঘ এবং ১৪ মিটার চওড়া। সাইকেল আরোহীরাও এই সেতু দিয়ে যেতে পারেন। এই সেতু থেকে মানুষ নীচ ও ওপরের উভয় পথ দিয়ে নদীতীরে পৌঁছাতে পারে। সেতুটি নির্মাণে ২ হাজার ৬০০ মেট্রিক টন স্টিলের পাইপ ব্যবহার করা হয়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top