News Flash

  • Home
  • খেলা
  • হেরে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন অর্জুন-কপিলা জুটি
Image

হেরে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন অর্জুন-কপিলা জুটি

টোকিও, ২৬ আগস্ট (হি. স.) : ব্যাডমিন্টনের চলতি বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন ভারতের অর্জুন এবং কপিলা জুটি । শুক্রবার পুরুষদের ডাবলসে ইন্দোনেশিয়ান জুটির কাছে ৮-২১, ১৪-২১-এ সেটে হেরে কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেল ভারতের এমআর অর্জুন এবং ধ্রব কপিলা জুটির অভিযান ।

সাত্ত্বিক-চিরাগ জুটি ইতিহাস সৃষ্টি করলেও, সেই সুযোগ হাতছাড়া করলেন এমআর অর্জুন ও ধ্রুব কাপিলার আরেক ভারতীয় ডাবলস জুটি। কোয়ার্টার ফাইনালে হেরেই শেষ হয়ে গেল অবাছাই ভারতীয় জুটির প্রথম বিশ্বচ্যাম্পিয়নশিপ দৌড়। প্রি-কোয়ার্টার ফাইনালে অষ্টম বাছাই জুটিকে হারিয়েছিলেন অর্জুনরা। কোয়ার্টার ফাইনালে লড়াইটা ছিল তৃতীয় বাছাই ইন্দোনেশিয়ান জুটি হেন্দ্রা সেটিয়াওয়ান ও মহম্মদ এহসানের বিরুদ্ধে। এই জুটির বিরুদ্ধে বিগত চার ম্যাচেই হেরেছিলেন অর্জুনরা। পঞ্চম ম্যাচেও লড়াই করে সেই হারতেই হল। তাঁরা তিন বারের স্বর্ণপদক জয়ী জুটি ইন্দোনেশিয়ার মহম্মদ আহসান এবং হেন্দ্রা সেতিয়াওয়ানের কাছে পরাজিত হন। মাত্র ৩০ মিনিটের কম সময়ের মধ্যে তৃতীয় বাছাই ইন্দোনেশিয়ান জুটির কাছে ৮-২১, ১৪-২১-এ উড়ে গিয়েছে ভারতের এমআর অর্জুন এবং ধ্রব কপিলা জুটি। 

Releated Posts

ডায়মন্ড লিগে মরসুমসেরা ৮৮.০৫ মিটার ছুড়েও দ্বিতীয় নীরজ চোপড়া

লুসান, ২২ আগস্ট (আইএএনএস): ২০২৬ মরসুমের সেরা থ্রো করেও শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের কাছে হার মানলেন ভারতের তারকা জ্যাভেলিন…

ByByNews Desk Aug 22, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top