News Flash

  • Home
  • প্রধান খবর
  • যোগীর বড় স্বস্তি, উসকানিমূলক বক্তব্য মামলায় পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে
Image

যোগীর বড় স্বস্তি, উসকানিমূলক বক্তব্য মামলায় পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ২৬ আগস্ট ( হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে উসকানিমূলক বক্তৃতার অভিযোগে মামলার আবেদনের অনুমতি দিতে অস্বীকার করল শীর্ষ আদালত। এর আগে ২০১৭ সালের মে মাসে রাজ্য সরকার মামলা চালানোর অনুমতি খারিজ করেছিল। তারপর সরকার বলেছিল, এই মামলায় যথেষ্ট প্রমাণ নেই, যা ২০১৮ সালে এলাহাবাদ হাইকোর্টও সেই সিদ্ধান্ত বহাল রেখেছিল।

হাইকোর্টের সেই আদেশকে চ্যালেঞ্জ করা হয় সুপ্রিম কোর্টে। ২০১৮ সালের ১৪ মে সুপ্রিম কোর্ট আবেদনকারী রশিদ খানকে যোগী আদিত্যনাথ সহ সমস্ত অভিযুক্তকে পক্ষ করার নির্দেশ দিয়েছিল। শুনানির সময় পিটিশনের আইনজীবী ফুজাইল আইয়ুবিকে সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করেছিল, আপনি কেন বাকি অভিযুক্তদের পক্ষ করেননি। তিনি বলেন, যেহেতু হাইকোর্টে দুই নম্বর অভিযুক্ত মহেশ খেমকা রিভিশন পিটিশন দায়ের করেছিলেন। কিন্তু অভিযুক্ত সবাই।
যোগী আদিত্যনাথকে স্বস্তি দিয়ে এলাহাবাদ হাইকোর্ট গোরখপুর দাঙ্গায় তার ভূমিকার তদন্তের দাবি খারিজ করেছিল। পিটিশনে ২০০৭ সালের গোরখপুর দাঙ্গায় যোগী আদিত্যনাথের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) পুনঃতদন্তের দাবি করা হয়েছিল। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়।

Releated Posts

ইন্ডিয়ান অয়েলের সরবরাহ চুক্তি মরিশাসকে জ্বালানির দামের ওঠানামা থেকে সুরক্ষা দেবে: সরকার

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) এবং মরিশাসের স্টেট ট্রেডিং কর্পোরেশন (এসটিসি)-এর মধ্যে পাঁচ বছরের…

ByByNews Desk Aug 22, 2026

আরএসএস প্রধানকে নিয়ে ইউএসসিআইআরএফ-এর সমালোচনার জবাব হিন্দুপ্যাক্টের

ওয়াশিংটন, ২২ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর প্রধান মোহন ভাগবতের প্রস্তাবিত আমেরিকা সফরকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 22, 2026

সোমালি জলদস্যুদের কবলে দুই বিদেশি জাহাজ, দুই জাহাজে ২২ ভারতীয় নাগরিক

নয়াদিল্লি/মোগাদিশু, ২১ আগস্ট(আইএএনএস) : সোমালিয়ার উপকূলের কাছে জলদস্যুদের হাতে দুই বিদেশি পতাকাবাহী জাহাজ অপহৃত হওয়ার ঘটনায় ২২ জন…

ByBySandeep Biswas Aug 21, 2026

ইথানল উৎপাদনের জন্য চিনি সরানোই দাম বৃদ্ধির কারণ নয়, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : দেশে সাম্প্রতিক চিনি দামের বৃদ্ধির সঙ্গে ইথানল উৎপাদনের জন্য চিনি সরিয়ে নেওয়ার বিষয়টিকে সরাসরি…

ByBySandeep Biswas Aug 21, 2026
Scroll to Top