News Flash

  • Home
  • দিনের খবর
  • মাণিকের দাবি তাঁর ফোন চালু, ইডি বলছে ‘নিখোঁজ’, বাড়ছে রহস্য
Image

মাণিকের দাবি তাঁর ফোন চালু, ইডি বলছে ‘নিখোঁজ’, বাড়ছে রহস্য

কলকাতা, ২৬ আগস্ট (হি. স.) : প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বৃহস্পতিবারই জানিয়েছিল নিয়োগ দুর্নীতির তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা ইডি। লুকআউট নোটিস জারি করে সিবিআই। অথচ, তিনি দাবি করছেন, অভিযোগ অসত্য। তাঁর ফোন চালু, তিনি বাড়িতেই আছেন। পরস্পর বিরোধী দাবিতে ধন্দ দেখা দিয়েছে বিভিন্ন মহলে।

‘নিখোঁজ’ মানিকবাবু যাতে রাজ্য ছেড়ে বিদেশে না চলে যান, তার জন্য জারি হয় লুক আউট নোটিশ। অথচ তাঁর দাবি, তিনি কলকাতাতেই আছেন।শুক্রবার এক সংবাদমাধ্যমে মানিক বলেন, ‘‘আমি যাদবপুরে নিজের বাড়িতেই রয়েছি। তদন্তে সহযোগিতা করছি। এর বেশি কিছু বলতে পারব না। কারণ, বিষয়টি আদালতে বিচারাধীন।’’

নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের নাম জড়ানোর পর একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। তাঁর ফ্ল্যাটেও গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তবে লুক আউট নোটিস জারি হওয়ার পরই তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে।সূত্রের খবর, মানিকবাবুকে গ্রেফতারের জন্য তাঁর বিরুদ্ধে প্রেক্ষিত তৈরি করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

তাঁকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে প্রশ্ন করা হলে মানিক কোনও মন্তব্য করতে চাননি। বরং তিনি জানিয়ে দেন, বিচারাধীন বিষয় নিয়ে তিনি মন্তব্য করবেন না। তবে একই সঙ্গে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক জানিয়ে দেন, তিনি সব সময় তদন্তে সহযোগিতা করেছেন। দূরভাষে মানিককে বলতে শোনা যায়, ‘‘আমাকে যে সংস্থা যখনই ডেকে পাঠিয়েছে, আমি গিয়েছি। তদন্তে সহযোগিতা করেছি। ভবিষ্যতেও করব।’’

Releated Posts

আরজি কর কাণ্ড: অভিযুক্ত তিন আইপিএস আধিকারিকের সাসপেনশন আরও ১২০ দিন বাড়ল

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): কলকাতার সরকারি আর.জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ ২০২৪ সালের আগস্টে নারী চিকিৎসককে ধর্ষণ…

ByByNews Desk Jul 6, 2026

দাতিয়া বিধানসভা উপনির্বাচন ৩০ জুলাই, মনোনয়ন জমার শেষ দিন ১৩ জুলাই

দাতিয়া (মধ্যপ্রদেশ), ৬ জুলাই (আইএএনএস): ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) সোমবার মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সূচি ঘোষণা করেছে।…

ByByNews Desk Jul 6, 2026

নিউ টাউনে ২,০০০ শয্যার হাসপাতাল গড়বে আদানি গোষ্ঠী, ১,০০০ শয্যায় বিনামূল্যে চিকিৎসা পাবেন দরিদ্র রোগীরা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ৫ জুলাই (আইএএনএস): কলকাতার উপকণ্ঠে নিউ টাউনে ২,০০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল গড়ে তুলবে আদানি গোষ্ঠী। এর…

ByByNews Desk Jul 5, 2026

মহারাষ্ট্রে বৃষ্টিজনিত বিপর্যয় নিয়ে সরকারের সমালোচনায় কংগ্রেস, ‘প্রশাসন পুরোপুরি ব্যর্থ’ দাবি হুসেন দলওয়াইয়ের

মুম্বই, ৫ জুলাই (আইএএনএস): টানা ভারী বৃষ্টিতে মহারাষ্ট্রের একাধিক জেলায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top