News Flash

সিমলায় নেপালি যুবক খুন, পলাতক অভিযুক্তরা

সিমলা, ২৬ আগস্ট (হি.স.) : শিমলা জেলার রোহরু মহকুমার চিদগাঁও থানা এলাকায় এক নেপালি যুবককে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।

মৃত মনোজ (২৬) চিরগাঁওয়ের বাটওয়ারী গ্রামে একটি বাগানে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। স্ত্রী ও একটি শিশুকে নিয়ে তিনি এখানেই থাকতেন। পরিবারের তরফে জানানো হয়েছে, ২৩ শে আগস্ট থেকে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন মনোজ। ২৪ আগস্ট দীপক আসামি নামে আরেক নেপালি শ্রমিক মনোজের মৃতদেহ গ্রাম থেকে দূরে একটি মাঠে পড়ে থাকতে দেখেন। এরপরেই তিনি বাগানের মালী প্রমোদ কুমারকে খবর দেন। পরে মালী ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি চিরগাঁও থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন, নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, যার ফলে তার মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আইজিএমসি সিমলায় পাঠিয়েছে। এর পাশাপাশি ঘটনার তদন্ত করতে ফরেনসিক সায়েন্স ল্যাব (এফএসএল) জুঙ্গার বিশেষজ্ঞদের একটি দলকেও ডাকা হয়েছে।

শুক্রবার ডিএসপি রোহরু চমন কুমার বলেন, যে আইপিসির ৩০২ ধারায় একটি মামলা দায়ের করে যুবকের খুনের বিষয়ে তদন্ত করা হচ্ছে।অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।

Releated Posts

২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মামলাগুলি পুনরায় খোলার নির্দেশ পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের

কলকাতা, ১৩ মে : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের বিজেপি সরকার ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ঘটে যাওয়া…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রশাসনে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর ভাবনা অন্ধ্রপ্রদেশে, জানালেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ১৩ মে : প্রশাসনিক ক্ষেত্রেও ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজের সংস্কৃতি চালু করার পরিকল্পনার কথা…

ByByTaniya Chakraborty May 13, 2026

মন্ত্রীরা ও আমলাদের বিদেশ সফর বাতিলের নির্দেশ মুখ্যমন্ত্রী ফড়নবীসের

মুম্বই, ১৩ মে (আইএএনএস): প্রশাসনিক মিতব্যয়িতার পথে বড় পদক্ষেপ নিল দেবেন্দ্র ফড়নবীসের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার। বুধবার মুখ্যমন্ত্রী রাজ্যের…

ByByTaniya Chakraborty May 13, 2026

বারবার নিট প্রশ্নফাঁস নিয়ে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আর্জি সুপ্রিম কোর্টে, এনটিএ ভেঙে নতুন সংস্থা গঠনের দাবি

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : বারবার নিট পরীক্ষার প্রশ্নফাঁস, ভুয়ো পরীক্ষার্থী চক্র এবং জাতীয় পরীক্ষার স্বচ্ছতা নিয়ে গুরুতর…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top