News Flash

  • Home
  • দেশ
  • দিল্লি বিধানসভার একদিনের অধিবেশনে তুলকালাম, বিরোধী বিধায়কদের বিক্ষোভ
Image

দিল্লি বিধানসভার একদিনের অধিবেশনে তুলকালাম, বিরোধী বিধায়কদের বিক্ষোভ

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): দিল্লি সরকার শুক্রবার বেলা এগারোটায় দিল্লি বিধানসভায় একদিনের একটি বিশেষ অধিবেশন ডেকেছে। মদের লাইসেন্স বিলের অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে যে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে সে বিষয়ে আলোচনার জন্য এই বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছে। আপ-এর অভিযোগ, কেজরিওয়াল সরকারকে ভেঙে ফেলার চেষ্টা করছে বিজেপি। আবগারি নীতিতে অনিয়মের মামলায় সম্প্রতি দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাসভবনেও তল্লাশি চালায় সিবিআই।

এদিন দিল্লি বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পর বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন, অরবিন্দ কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে স্লোগান দেন বিজেপি বিধায়করা। দিল্লি বিধানসভা অধিবেশনে বিজেপি বিধায়কদের হট্টগোলের মধ্যে, ডেপুটি স্পিকার সমস্ত বিরোধী বিধায়কদের সারা দিনের জন্য মার্শাল আউট করার নির্দেশ দেন। মার্শাল আউট করার পর বিধায়করা বাইরে বিক্ষোভ শুরু করেন।
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়া এদিন বিধানসভায় বলেছেন, আরও এক হাজার অভিযান চালান, কিন্তু আমার কাছ থেকে কিছু পাবেন না। দিল্লির শিক্ষাব্যবস্থাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমি, এটাই আমার দোষ। আমরা যা করেছি, এজন্য বিশ্ব আমাদের প্রশংসা করেছে, এটা তাঁদের হজম হচ্ছে না।

Releated Posts

গাজা ইস্যুতে সনিয়া গান্ধীর সমালোচনার জবাবে এনডিএ: ‘ওঁর কাছ থেকে শংসাপত্রের প্রয়োজন নেই’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে প্রশ্ন তুলে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Jun 27, 2026

প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলেই উত্তরপ্রদেশে মোবাইল উৎপাদনে বিপ্লব: যোগী আদিত্যনাথ

গৌতম বুদ্ধ নগর, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের ফলেই…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে কুরিয়ার-ভিত্তিক মাদকচক্রের তদন্তে আরও এমডি উদ্ধার, মোট বাজেয়াপ্ত ৭০১ গ্রাম

আমদাবাদ, ২৭ জুন (আইএএনএস): গুজরাতে কুরিয়ারের মাধ্যমে মাদক পাচারচক্রের তদন্তে আরও ৩২৯.৫৫ গ্রাম মেফেড্রোন (এমডি) উদ্ধার করেছে আমদাবাদ…

ByByNews Desk Jun 27, 2026

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে প্রকল্পে দুর্নীতির অভিযোগ, অখিলেশ যাদবকে নিশানা ওম প্রকাশ রাজভরের

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভর শনিবার সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব-কে তীব্র আক্রমণ করে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top