News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুইদিনের ত্রিপুরা সফরে এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত
Image

দুইদিনের ত্রিপুরা সফরে এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত

আগরতলা, ২৬ আগস্ট (হি. স.) : দুই দিনের ত্রিপুরা সফরে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সরসঙ্ঘচালক ডা. মোহন ভাগবত। এদিন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান শান্তিকালী আশ্রমের কার্যকর্তা সুব্রত দেববর্মা। আগামীকাল শনিবার অমরপুর সর্বংস্থিত শান্তিধামে শান্তিকালী আশ্রমের নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন করবেন তিনি। এ উপলক্ষ্যে সংকল্প সভায় তিনি বক্তব্য রাখবেন। আজ আগরতলায় এসে তিনি সোজা উজ্জয়ন্ত প্রাসাদে যান। সেখানে রাজ সিংহাসন পরিদর্শন করেছেন তিনি।

জানা গেছে, সাংগঠনিক বিষয় নিয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ প্রধান ত্রিপুরায় আসছেন না। তাঁর এই সফর শুধুই শান্তিকালী আশ্রমের নবনির্মিত মন্দিরের উদ্বোধনের জন্য। ইতিমধ্যে তাঁর সফরকে ঘিরে রাজ্যে জোর তত্পরতা শুরু হয়েছে। কারণ, তিনি জেড প্লাস শ্রেণীভুক্ত নিরাপত্তা পান।

এদিন তিনি উজ্জয়ন্ত প্রাসাদ থেকে বেরিয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ত্রিপুরায় প্রধান কার্যালয় সেবাধামে গিয়েছেন। সেখানেই তিনি রাত্রিযাপন করবেন। শনিবার সকালে তিনি অমরপুরের সর্বংস্থিত শান্তিকালী আশ্রমের উদ্দেশ্যে রওনা দেবেন।ওইদিন সকাল ১১টায় শান্তিকালী আশ্রমের নবনির্মিত মন্দিরের উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে সংকল্প সভায় তিনি বক্তব্য রাখবেন। অনুষ্ঠান শেষে সেখান থেকেই তিনি সোজা বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। 

Releated Posts

জলপথ ও স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে জোর, গোমতী নদীকে ঘিরে নতুন সম্ভাবনার কথা বললেন সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top