News Flash

  • Home
  • Uncategorized
  • ভিলেজ ভোটের রাজনৈতিক কৌশল অনুসন্ধানে বৈঠক হল মহিলা কংগ্রেসের
Image

ভিলেজ ভোটের রাজনৈতিক কৌশল অনুসন্ধানে বৈঠক হল মহিলা কংগ্রেসের

Mahila Congressনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে আজ মহিলা কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে পুর পরিষদ, নগর পঞ্চায়েত, পুর নিগমের নির্বাচনের ফলাফলের বিষয়গুলো পর্যালোচনা করে এরই অভিজ্ঞতার ভিত্তিতে ভিলেজ কমিটির নির্বাচনে মহিলা প্রার্থী মনোনিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়৷ ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে মহিলা কংগ্রেসের এই বৈঠক রাজনৈতিক দিক দিয়ে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল৷ বিশেষ করে রাজ্যে বিজেপি শক্তি বৃদ্ধির যে প্রবণতা শুরু করেছে তাতে কংগ্রেস  আরো দূর্বল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ বিগত দিনগুলির নির্বাচনের ফলাফলে দেখা গেছে বিজেপি বেশ কিছু ক্ষেত্রে কংগ্রেসকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে৷ বিষয়টি একদিকে যেমন কংগ্রেসের দুঃশ্চিন্তার কারণ তেমনি শাসক দল সিপিআইএম’র কাছেও অশনি সংকেত৷ সে কারণে বিজেপি রুখতে কংগ্রেস এবং সিপিএম উভয় দলই ব্যাপক প্রচারে সামিল হওয়ার উদ্যোগ নিচ্ছে৷ বিজেপির বিরুদ্ধে অসহিষ্ণুতার ও সাম্প্রদায়িকতার অভিযোগ এনে দলকে কোনঠাসা করার জন্য চেষ্টার ত্রুটি রাখছে না শাসক দল৷ সেক্ষেত্রে কংগ্রেস দলও বিজেপি’র বিরুদ্ধাচরণে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার কৌশল নিয়েছে৷ প্রদেশ মহিলা কংগ্রেসের বৈঠকেও বিজেপিকে রুখতে সাংগঠনিক শক্তি আরো চাঙ্গা করার উপর গুরুত্বারোপ করা হয়েছে৷ জেলা পরিষদ এলাকার ভিলেজ কমিটি নির্বাচনেও কংগ্রেস যাতে প্রতিটি ভিলেজ কমিটিতে প্রার্থী দিতে পারে সেজন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার দাবিও উঠেছে৷ যে সব আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে সে সব আসনে মহিলাদের প্রার্থী করার জন্য এখন থেকেই উপজাতি মহিলা প্রার্থী বাছাই করার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে৷ মহিলা কংগ্রেসের আজকের বৈঠকে প্রদেশ মহিলা সভানেত্রী কল্যাণী দে, প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি আশীষ কুমার সাহা, মহিলা কংগ্রেসের সহ-সভানেত্রী বাসনা দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top