News Flash

  • Home
  • প্রধান খবর
  • পুণ্যার্থীদের সুবিধার্থে প্রয়াস রেলের, হাওড়া ও রামপুরহাটের মধ্যে চলবে বিশেষ ট্রেন
Image

পুণ্যার্থীদের সুবিধার্থে প্রয়াস রেলের, হাওড়া ও রামপুরহাটের মধ্যে চলবে বিশেষ ট্রেন

কলকাতা, ২৬ আগস্ট (হি.স.): তারাপীঠে যাওয়া-আসা পুণ্যার্থীদের সুবিধার্থে বিশেষ প্রয়াস রেলের। হাওড়া ও রামপুরহাটের মধ্যে চালানো হবে বিশেষ ট্রেন। তারাপীঠে কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে বিপুল সংখ্যক পুণ্যার্থী ও যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল শুক্রবার থেকে আগামী রবিবার-এই তিনদিন হাওড়া ও রামপুরহাট-এর মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

রেল সূত্রের খবর, বিশেষ ট্রেনটি সকাল ৫ টা ৪৫ মিনিটে হাওড়া থেকে এবং বেলা সাড়ে ১১-টায় রামপুরহাট থেকে ছাড়বে। থামবে শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকারা, বোলপুর ও সাঁইথিয়া স্টেশনে। ট্রেনটিতে জেনারেল ও সেকেন্ড ক্লাস থাকবে এবং স্পেশাল চার্জ ধার্য হবে বলে পূর্ব রেল সূত্রের খবর।

Releated Posts

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026

প্রযুক্তি ও ঐতিহ্যের মধ্যে ভারসাম্য বজায় রেখেই আদিবাসী সমাজের ক্ষমতায়ন সম্ভব: রাষ্ট্রপতি মুর্মু

বেতুল (মধ্যপ্রদেশ), ১৮ জুন (আইএএনএস): আদিবাসী যুবসমাজের কাছে আধুনিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল ক্ষমতায়নের সুযোগ পৌঁছে দিতে…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top