News Flash

  • Home
  • দেশ
  • ২৭ ও ২৮ আগস্ট গুজরাটে সফর প্রধানমন্ত্রীর, আহমেদাবাদ-সহ ৩ শহরে রয়েছে কর্মসূচি
Image

২৭ ও ২৮ আগস্ট গুজরাটে সফর প্রধানমন্ত্রীর, আহমেদাবাদ-সহ ৩ শহরে রয়েছে কর্মসূচি

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): দু’দিনের সফরে গুজরাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৭ ও ২৮ আগস্ট দু’দিনের এই সফরে আহমেদাবাদ ও ভুজে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী যাবেন গান্ধীনগরেও। ২৭ আগস্ট, শনিবার আহমেদাবাদের সবরমতি সরোবরের সামনে খাদি উৎসবে বক্তব্য রাখবেন তিনি। পরবর্তী দিন, ২৮ আগস্ট সকালে ভুজে স্মৃতি ভান মেমোরিয়াল উদ্বোধন করবেন। এরপর তিনি ভুজে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। ওই দিনই সন্ধ্যায় ভারতে সুজুকির ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে গান্ধীনগরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

খাদিকে জনপ্রিয় করতে, খাদি পণ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি তৈরি করতে এবং তরুণ প্রজন্মের মধ্যে খাদির ব্যবহার প্রচারের জন্য প্রধানমন্ত্রী অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর প্রচেষ্টার ফলস্বরূপ, ভারতে খাদির বিক্রি চারগুণ বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র গুজরাটেই খাদির বিক্রি আট গুণ বেড়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top