News Flash

  • Home
  • দেশ
  • মানকাচরের গুদলিগাঁও ভারত-বাংলা সীমান্তে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ব্যক্তির
Image

মানকাচরের গুদলিগাঁও ভারত-বাংলা সীমান্তে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ব্যক্তির

মানকাচর (অসম), ২৫ আগস্ট (হি.স.) : দক্ষিণ শালমারা-মানকাচর জেলার মানকাচর থানাধীন গুদলিগাঁওয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় আজ বৃহস্পতিবার ভোররাত প্ৰায় তিনটায় সংঘটিত এক গুলি চালনার ঘয়নায় জনৈক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিকে জনৈক মণিরউজ্জামান বলে শনাক্ত করা হয়েছে। ঘটনাটি সীমান্ত থেকে প্ৰায় ৮০০ মিটার দূরে সংঘটিত হয়েছে।

কেউ কেউ বলছেন, চোরাকারবারি সন্দেহে বিএসএফের গুলিতে মণিরউজ্জামানের মৃত্যু হয়েছে। গ্রামবাসীর দাবি, সীমান্তের দিকে মাছ ধরতে গিয়েছিলেন মণিরউজ্জামান। অথচ বিএসএফ তাকে চোরাকারবারি সন্দেহে গুলি করেছে।

তবে বিএসএফ বলছে, তারা গুলি করেননি। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশের দল অকুস্থলে গিয়েছে। পুলিশি তদন্তের পর ঘটনার সত্যাসত্য প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

‘ছব্বান্নি’ কটাক্ষ ঘিরে অখিলেশ-জয়ন্ত সংঘাত তীব্র, ক্ষমা চাওয়ার দাবি মায়াবতীর

লখনউ, ২২ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশে ‘ছব্বান্নি’ কটাক্ষকে কেন্দ্র করে সমাজবাদী পার্টি (এসপি) প্রধান অখিলেশ যাদব এবং রাষ্ট্রীয় লোক…

ByByNews Desk Aug 22, 2026

মোদি সরকার কাউকে ভয় পায়নি, কারও কাছে মাথা নতও করেনি: রাহুলকে গিরিরাজ সিং

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): অহংকারের বশে শিষ্টাচার ভুলে না যেতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সতর্ক করলেন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 22, 2026

উত্তরপ্রদেশে খুনের মামলায় ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষিত অপরাধী পুলিশের এনকাউন্টারে গ্রেফতার

হাপুর/ফিরোজাবাদ, ২২ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের হাপুরে খুনের মামলায় ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষিত এক অপরাধীকে এনকাউন্টারের পর গ্রেফতার…

ByByNews Desk Aug 22, 2026

শুধু শিরোনামে থাকার জন্যই এসব: রাহুলের ধর্নাকে কটাক্ষ নাড্ডার

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার ডেপুটি কমিশনার অব পুলিশের দফতরের সামনে ধর্নায় বসে ছাত্রের অভিযোগের…

ByBySandeep Biswas Aug 21, 2026
Scroll to Top