রঙিয়া ডিভিশনের অন্তর্গত কয়েকটি ট্রেন পূর্ণ ও আংশিক বাতিল এবং পথ পরিবর্তন

গুয়াহাটি, ২৪ আগস্ট (হি.স.) : রঙিয়া ডিভিশনের নিউ বঙাইগাঁও, বঙাইগাঁও, চাপরাকাটা ও বিজনি স্টেশনে ডাবল লাইন ও অন্যান্য পরিকাঠামোমূলক উন্নয়নের কাজের জন্য নিউ বঙাইগাঁও-বিজনি সেকশনে প্রি নন-ইন্টারলকিং ও নন-ইন্টারলকিং কাজ চলছে। সে অনুযায়ী ২৩ থেকে ৩০ আগস্ট পর্যন্ত নিম্নলিখিত আরও কয়েকটি ট্রেন বাতিল, পথ পরিবর্তন, সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। এছাড়া অন্য কয়েকটি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে, জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। 

এক প্রেসবার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, যে সব ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে সেগুলি যথাক্রমে ২৬ আগস্ট রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৯৩৪ অমৃতসর জংশং-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস এবং ২৭ আগস্ট রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৬২৬ আগরতলা-দেওঘর এক্সপ্রেস। ২৮ থেকে ৩০ আগস্ট পর্যন্ত রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৭৬৯/১৫৭৭০ আলিপুরদুয়ার জংশন-লামডিং-আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এক্সপ্রেস। ২৮ আগস্ট রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৯৫৯ হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, ট্রেন নম্বর ১৫৯৬২ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস এবং ট্রেন নম্বর ১৫৯০৪ চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস।

২৯ আগস্ট রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৬২৫ দেওঘর-আগরতলা এক্সপ্রেস, ট্রেন নম্বর ১৫৯৬০ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস, ট্রেন নম্বর ১৫৯৬১ হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস এবং ট্রেন নম্বর ১৫০৭৮ গোমতী নগর-কামাখ্যা স্পেশাল। ৩০ আগস্ট রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৯৩৩ নিউ তিনসুকিয়া-অমৃতসর জংশন এক্সপ্রেস এবং ট্রেন নম্বর ১৫০৭৭ কামাখ্যা-গোমতী নগর স্পেশাল। ০২ সেপ্টেম্বর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৯০৩ ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেস।

যে সব ট্রেন আংশিক বাতিল করা হয়েছে এগুলি যথাক্রমে ২৪ থেকে ৩০ আগস্ট পর্যন্ত রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৭০৩ নিউ জলপাইগুড়ি-বঙাইগাঁও এক্সপ্রেসের নিউ বঙাইগাঁওয়ে যাত্রা সংক্ষিপ্ত সমাপন হবে এবং নিউ বঙাইগাঁও ও বঙাইগাঁওয়ের মধ্যে বাতিল থাকবে। ২৫ থেকে ৩১ আগস্ট রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৭০৪ বঙাইগাঁও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের নিউ বঙাইগাঁও থেকে সংক্ষিপ্ত যাত্রা আরম্ভ হবে এবং বঙাইগাঁও ও নিউ বঙাইগাঁওয়ের মধ্যে বাতিল থাকবে।

নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা হয়ে চলাচলকারী ট্রেনের পথ পরিবর্তনের তথ্য দিয়ে তিনি জানান, ২৪ থেকে ২৯ আগস্ট পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১২৪২৪ নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, ২৪, ২৬, ২৭ ও ২৯ আগস্ট রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ২০৫০৪ নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস এবং ২৭ থেকে ২৯ আগস্ট পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১২৫০৬ আনন্দবিহার টার্মিনাল-কামাখ্যা নর্থইস্ট এক্সপ্রেস নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।

কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে চলাচলকারী ট্রেনের পথ পরিবর্তন যেমন ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১২৪২৩ ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, ২৫, ২৭ এবং ২৮ আগস্ট রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ২০৫০৩ ডিব্রুগড়-নিউদিল্লি রাজধানী এক্সপ্রেস এবং ২৮ ও ২৯ আগস্ট রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১২৫০৫ কামাখ্যা-আনন্দবিহার টার্মিনাল নর্থইস্ট এক্সপ্রেস কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।

যে সব ট্রেনের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে সেগুলি ২৫ আগস্ট রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১২৫০৫ কামাখ্যা-আনন্দবিহার টার্মিনাল নর্থইস্ট এক্সপ্রেসের সময় ১২.৪০ ঘণ্টার পরিবর্তে ১৬.০০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে, ২৬ ও ২৭ আগস্ট রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১২৫০৫ কামাখ্যা-আনন্দবিহার টার্মিনাল নর্থইস্ট এক্সপ্রেসের সময় ১২.৪০ ঘণ্টার পরিবর্তে ১৫.০০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে, ২৭ আগস্ট রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৬৩৪ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেসের সময় ১০.৪৫ ঘণ্টার পরিবর্তে ১৩.৪৫ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে এবং ২৯ আগস্ট রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৬৩৬ গুয়াহাটি-ওখা দ্বারকা এক্সপ্রেসের সময় ১০.৪৫ ঘণ্টার পরিবর্তে ১৩.৪৫ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে। 

যে সব ট্রেন নিয়ন্ত্রিত করা হয়েছে সেগুলি যথাক্রমে ২৬ আগস্ট রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৯৬১ হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, ২৪, ২৫ ও ২৭ আগস্ট রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৯৫৯ হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১২৫০৬ আনন্দবিহার টার্মিনাল-কামাখ্যা নর্থইস্ট এক্সপ্রেস, ২৭ আগস্ট রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১২৫৫১ এসএমভিটি বাঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস এবং ৩০ আগস্ট রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৩২৪৮ রাজেন্দ্র নগর-কামাখ্যা এক্সপ্রেসকে কাটিহার ও আলিপুরদুয়ার ডিভিশনে নিয়ন্ত্রণ করা হবে।