News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে গাড়ি চুরি, মামলা হলেও অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ
Image

খোয়াইয়ে গাড়ি চুরি, মামলা হলেও অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ এবার গাড়ি চুরির ঘটনা ঘটল শহর সংলগ্ণ দুর্গানগর এলাকায়৷ বুধবার সকালে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই খোয়াই শহর ও শহর এলাকায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়৷ গাড়িটি উদ্ধারের জন্য পুলিশ ও নিরাপত্তা কর্মীদের তৎপরতা অব্যাহত রয়েছে৷ ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে স্থানীয় সূত্র থেকে জানানো হয়েছে, খোয়াই শহর এলাকা দুর্গানগর থেকে দুঃসাহসিক ভাবে একটি মারুতি ইকো গাড়ি চুরি করে নিয়ে গেছে চোরেরা৷ ঘটনা মঙ্গলবার রাতে৷  ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই দুর্গানগর এলাকার  উত্তম ঘোষের  টিআর-০৬-০৫০৯ নম্বরের মারুতি ইকো গাড়িটি প্রতিদিনের ন্যায় নিজ বাড়ির সামনে রাস্তার পাশে ছিল৷ বুধবার সকাল ছয়টা নাগাদ বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে দেখতে পান গাড়িটি নেই৷ সঙ্গে সঙ্গেই খোয়াই থানায় গাড়ি চুরির ঘটনা জানানো হয়৷ এই প্রথম খোয়াইয়ে গাড়ি চুরির ঘটনা ঘটেছে৷ চুরির ঘটনায় শহরের সমস্ত গাড়ির মালিকদের মধ্যে আতঙ্ক দেখা  দিয়েছে৷ কারণ শহরের বহু গাড়ির মালিকই তাদের গাড়িগুলো রাতে বাড়ির সামনে রাস্তায় রাখছেন বহুদিন ধরে৷ এভাবে গাড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষ সহ যাদের গাড়ি রয়েছে তারা রীতিমতো আতঙ্কে পড়েছেন৷ খোয়াই থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত গাড়িটির হদিস পায়নি পুলিশ৷ এ ব্যাপারে খোয়াই থানার পুলিশ রাজ্যের সবকটি থানা এবং পুলিশ ফাঁড়িসহ বিএসএফকে সতর্ক করেছে৷রাস্তার পাশে যারা রাতে গাড়ি পার্কিং করে রাখেন তাদের গাড়িগুলির নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ণ দেখা দিয়েছে৷ কেননা অনেকের বাড়িতেই গাড়ি রাখার মত গ্যারেজ নেই৷ স্বাভাবিক কারণেই রাস্তার পাশে গাড়ি গুলি পার্কিং করে রাখা হয়৷ মঙ্গলবার রাতে গাড়ি চুরির ঘটনার পর থেকে গাড়ির মালিকদের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top