News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাংবাদিক কাপ্পানের জামিন মামলার শুনানি শুক্রবার সুপ্রিম কোর্টে
Image

সাংবাদিক কাপ্পানের জামিন মামলার শুনানি শুক্রবার সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ২৪ আগস্ট ( হি.স.) : সাংবাদিক সিদ্দিক কাপ্পানের জামিন মামলা শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট। আগামী শুক্রবার ওই মামলার শুনানির দিন ধার্য হয়েছে। ২০২০ সালে উত্তরপ্রদেশের হাথরসে গণধর্ষণ-কাণ্ডের খবর সংগ্রহ করতে গেলে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা হয়। তখন থেকে তিনি জেলেই রয়েছেন। এর আগে একাধিকবার নিম্ন আদালত সিদ্দিকের জামিন খারিজ করে দেয়। মঙ্গলবারই এলাহাবাদ হাইকোর্ট এই মামলায় এক গাড়িচালককে জামিনে মুক্তি দিয়েছে। ওই চালক কাপ্পান এবং তাঁর সঙ্গীদের হাথরসে পৌঁছে দিয়েছিলেন। যোগী রাজ্যের পুলিশ তাঁকেও গ্রেফতার করে।

এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ সম্প্রতি কাপ্পানের জামিনের আবেদন খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে কাপ্পান বুধবার সুপ্রিম কোর্টে আবেদন করেন। ২০২০ সালের ৫ অক্টোবর কাপ্পান এবং তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ।

Releated Posts

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top