News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংক্ৰমণ বেড়ে ১০,৬৪৯; ভারতে কোভিডে আরও ৩৬ জনের মৃত্যু, নিরন্তর কমছে রোগীর সংখ্যা
Image

সংক্ৰমণ বেড়ে ১০,৬৪৯; ভারতে কোভিডে আরও ৩৬ জনের মৃত্যু, নিরন্তর কমছে রোগীর সংখ্যা

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ফের অনেকটাই বেড়েছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০,৬৪৯ জন। মৃত্যুর সংখ্যা অবশ্য আগের দিনের তুলনায় কমেছে। মঙ্গলবার সারাদিনে মৃত্যু হয়েছে ৩৬ জনের, শুধুমাত্র কেরলেই ৬ জন প্রাণ হারিয়েছেন। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৯৬ হাজার ৪৪২-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৪৯ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৯৬ হাজার ৪৪২-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২২ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৭ লক্ষ ১৭ হাজার ৯৭৯ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ২,১০,৫৮,৮৩,৬৮২ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩৬ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৭,৪৫২ জন (১.১৯ শতাংশ)। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৭,৪৪,৩০১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫৯ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০,৬৭৭ জন। নতুন করে ১০,৬৪৯ সংক্রমিত হওয়ার পর ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৪,৩৬৮,১৯৫ জন।

Releated Posts

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top