News Flash

  • Home
  • দিনের খবর
  • ২ সেপ্টেম্বর এআইএফএফ নির্বাচন, নতুন করে মনোনয়ন পেশের নির্দেশ
Image

২ সেপ্টেম্বর এআইএফএফ নির্বাচন, নতুন করে মনোনয়ন পেশের নির্দেশ

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি. স.): আগামী ২ সেপ্টেম্বর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন । আগামী ২৫ আগস্ট থেকেই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আগে যাঁরা মনোনয়ন দিয়েছিলেন, তাঁদের নতুন করে মনোনয়ন জমা করতে হবে।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন হবে আগামী ২ সেপ্টেম্বর । দিল্লিতে এআইএফএফের সদর দফতরে নির্বাচন হবে বলেও ঘোষণা করা হয়েছে। এমনই ঘোষণা করলেন সুপ্রিম কোর্ট নিযুক্ত রিটার্নিং অফিসাররা। আগামী ২৫ আগস্ট থেকেই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আগে যাঁরা মনোনয়ন দিয়েছিলেন, তাঁদের নতুন করে মনোনয়ন জমা করতে হবে। ৩০ আগস্ট পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে বলেই ঘোষণা করা হয়েছে। নির্বাচনের দিনই ফলাফল ঘোষণা করা হতে পারে।

দ্রুত কমিটি গঠন করতে পারলে ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, অবিলম্বে নির্বাচন প্রক্রিয়া শেষ করে নতুন কমিটিকে দায়িত্ব নিতে হবে। তারপরেই সাসপেনশন তুলে নেওয়ার আবেদন জানানো যাবে ফিফার কাছে। অনুমতি পেলে তবেই অক্টোবর মাসে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন করা যাবে। 

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top