News Flash

  • Home
  • বিদেশ
  • গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ৪ লাখের বেশি
Image

গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ৪ লাখের বেশি

ওয়েশিংটন, ২৩ আগস্ট (হি. স.) : গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৭১৩ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ১৩ লাখ ৭৭ হাজার ৬৪ জনে।পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৭৩ হাজার ৫৬৭ জনে। মঙ্গলবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৮৭৫ জন এবং মারা গেছেন ২২৮ জন। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৯ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ২২৮ জন। লাতিন আমেরিকার এই দেশটি করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এদিকে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১২ জন এবং মারা গেছেন ৭৬ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৪৩৩ জন এবং মারা গেছেন ১০৪ জন। তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৯১১ জন।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪১৭ জন এবং মারা গেছেন ৭৫ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশে এখন পর্যন্ত ২ কোটি ১৬ লাখ ৬০ হাজার ৮৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭৪ হাজার ৭৯৭ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৬১ জন। এছাড়া অস্ট্রেলিয়ায় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৩৯ জন এবং মারা গেছেন ৯ জন। একইসময়ে থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩১ জন এবং মারা গেছেন ২৮ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৪৩ জন এবং মারা গেছেন ৩৪ জন।

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top