News Flash

Image

চন্ডিপুরে জলে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷  ঊনকোটি জেলার কৈলাশহরের চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের মনুভ্যালী পঞ্চায়েতে জলে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত শিশুটির নাম রচনা বাউরী ৷ জানা যায় তার মা-বাবা চা বাগান শ্রমিক৷ তারা দুজন ঐ চা বাগানে কাজ করতে গিয়েছিল৷ বাড়িতে ছিল ওই শিশুটি৷ অপর এক শিশুকে নিয়ে খেলা করতে গিয়ে জলে পড়ে যায় দুজনই৷ স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে তাদেরকে উদ্ধার করে দমকল বাহিনীকে খবর দেয়৷ খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ কৈলাশহর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া করে কর্তব্যরত চিকিৎসক রচনা বাউড়ীকে মৃত বলে ঘোষণা করেন৷ অপর এক শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ খেলতে গিয়ে জলে ডুবে শিশুর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ ময়নাতদন্তের পর শিশুটির মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

মোহালির খুনের মামলায় ত্রিপুরা থেকে এক শুটার আটক, পাঞ্জাব পুলিশের অভিযানে সহযোগিতা ত্রিপুরা পুলিশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে:  পাঞ্জাবের মোহালি শহরে সংঘটিত এক চাঞ্চল্যকর খুনের মামলায় ত্রিপুরা থেকে এক অভিযুক্ত শুটারকে…

ByByReshmi Debnath May 4, 2026

বৌভাতের দিনেই বাড়িতে এলো নববধূর মৃতদেহ, শোক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ মে: এক আনন্দঘন বিয়ের অনুষ্ঠান মুহূর্তের মধ্যে পরিণত হলো শোকের আবহে। বৌভাতের দিনেই বাড়িতে…

ByByReshmi Debnath May 4, 2026

দীর্ঘদিন ধরে তালাবন্ধ পিতরাইপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

আগরতলা, ৪ মে: জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের পিতরাইপাড়ায় সরকারি অর্থ ব্যয়ে নির্মিত উপস্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে…

ByByReshmi Debnath May 4, 2026

নির্বাচনী ফল ঘোষণার পর সোনামুড়া ও কমলপুরে সিপিআই(এম) কার্যালয়ে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ও ধর্মনগর উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন এলাকায়…

ByByReshmi Debnath May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top