কলকাতা, ২১ আগস্ট (হি.স.) : রাজস্থানের বিজেপির প্রাক্তন বিধায়ক জ্ঞানদেব আহুজার এক ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছিল। তাতে তাঁকে বলতে শোনা যায় যে তাঁর অনুগামীরা পাঁচ জনকে পিটিয়ে খুন করেছে। এই ঘটনায় এবার বিজেপিকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। রবিবার কটাক্ষের সুরে তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘জ্ঞানদেব অহুজাকে সংবর্ধনা দিতে গুজরাত থেকে বিলকিস বানোর ধর্ষকদের রাজস্থান পাঠানো হোক৷’
টুইট বার্তায় তৃণমূলের সাংসদ লেখেন, ‘রবিবার সকালের বিজেপির যে কাজ রয়েছে – বিলকিস বানোর ধর্ষকদের সম্মান জানানো বাহিনীকে সেই নয়া হিরোর কাছে পাঠানো যে ৫ জন ব্যক্তিকে খুন করা নিয়ে গর্ব করছেন।’
প্রসঙ্গত, একটি জমায়েতে গণপিটুনির পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছিল জ্ঞানদেব আহুজাকে। জ্ঞানদেবের সেই বক্তব্যের ভিডিয়ো টুইট করেছিলেন রাজস্থানের কংগ্রেস বিধায়ক গোবিন্দ সিং দোতাসরা। তারপরই প্রাক্তন বিজেপি বিধায়কের সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। গো-হত্যা বা পাচারে জড়িতদের অবস্থা পেহলু খানদের মতো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজস্থানের প্রাক্তন বিজেপি বিধায়ক জ্ঞানদেব অহুজা৷ সেই সঙ্গে তিনি স্বীকার করে নেন, তাঁর সমর্থকরা গো-রক্ষার নামে পাঁচজনকে পিটিয়ে মেরেছে৷ বিজেপি নেতার এই মন্তব্যে তোলপাড় রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি তাঁর নামে থানায় এফআইআর দায়ের করেছে৷ এবার জ্ঞানদেব অহুজার মন্তব্য নিয়ে বিজেপিকে বিঁধে টুইট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷

রাজস্থানের নেতাকে সংবর্ধনা দিতে বিলকিসের ধর্ষকদের পাঠানো হোক, বিজেপিকে কটাক্ষ মহুয়ার
Tags:
Releated Posts
নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…
ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…
মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

















