News Flash

Image

লকআপ থেকে চম্পট দিল খুনের অভিযোগে দুই অভিযুক্ত

কলকাতা, ২১ আগস্ট ( হি.স.) : খুনের অভিযোগে দুই অভিযুক্ত জিআরপিকে ঘোল খাইয়ে লকআপ থেকে চম্পট দিল। কীভাবে এমন ঘটনা ঘটল তার খোঁজখবর করতে গিয়ে তাজ্জব রেল পুলিশ। পলাতক ওই দুই অভিযুক্তের নাম রাজু হরি ও সমিরুল মোল্লা। দুজনই উলুবেড়িয়ার বাসিন্দা। দুজনের বিরুদ্ধেই বন্ধুকে খুন করার অভিযোগ রয়েছে।
খুনের ওই ঘটনাটি গত ১৭ আগস্টে। ওই দিন আবাদা স্টেশনে চলন্ত ট্রেন থেকে বছর সতেরোর শুভম হরিকে ধাক্কা মেরে ফেলে দেয় রাজু ও সমিরুল। এমনটাই অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আহত শুভমকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে জিআরপি। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালেই মৃত্যু হয় শুভম হরির।
এদিকে, শুভমের বাড়ির লোকজন রাজু হরি ও সমিরুল মোল্লার বিরুদ্ধে খুনের মামলা করে। সেই অভিযোগের ভিত্তিতেই ওই দুজনের বিরুদ্ধে খুনের মামলা করে শালিমার জিআরপি। শেষপর্যন্ত দুজনকে গ্রেফতার করে রাখা হয় শালিমার জিআরপির লকআপে। সেখান থেকেই উধাও হয়ে যায় ওই দুই অভিযুক্ত।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই অভিযোগ উঠেছে লকআপের নিরাপত্তার দায়িত্বে থাকা জিআরপি কর্মীদের বিরুদ্ধে। শালিমারে জিআরপির লকআপটি বেশ পুরনো দিনের। কোনও সিসিটিভির নজরদারি ছিল না। ঠিকমতো রক্ষণাবেক্ষণও হয়েতো সেভাবে হয়নি বহুদিন। নজরদারির অভাব ও প্রহরার অভাবে সেই লকআপ ভেঙে পালিয়ে যায় রাজু ও সমিরুল। এমনটাই আপাতত মনে করা হচ্ছ।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন জিআরপির উচ্চপদস্থ কর্তারা।

Releated Posts

তামিলনাড়ুতে বিজয়ের ঐতিহাসিক উত্থান, স্টালিনের চমকপ্রদ পরাজয়; অভিনন্দনের ঝড় বিভিন্ন মহল থেকে 

অমরাবতী/চেন্নাই, ৪ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা-রাজনীতিক বিজয়-এর দল তামিলাগা ভেত্ত্রি কাজগম (টিভিকে)-এর অভূতপূর্ব সাফল্যের পর দেশজুড়ে…

ByByNews Desk May 4, 2026

গণনার দিনে কলকাতায় বিজয় উৎসবে নিষেধাজ্ঞা, আইন-শৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ পুলিশের

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনার দিনে শহরে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। সোমবার…

ByByNews Desk May 4, 2026

গুজরাত উপনির্বাচন: উমরেঠে বিজেপির বড় জয়, ৩০ হাজারের বেশি ভোটে জিতলেন হর্ষদ পারমার

আনন্দ, ৪ মে: গুজরাতের উমরেঠ বিধানসভা আসনের উপনির্বাচনে বড় জয় পেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের প্রার্থী হর্ষদ…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে কংগ্রেসের বড় জয়, দাভানাগেরে সাউথে হাড্ডাহাড্ডি লড়াই

বেঙ্গালুরু, ৪ মে: কর্নাটকের বাগলকোট বিধানসভা আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেল কংগ্রেস। চূড়ান্ত গণনা শেষে কংগ্রেস প্রার্থী…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top