News Flash

  • Home
  • দেশ
  • সার্কুলার জারির পর টুইটারে প্রধানমন্ত্রীকে নিশানা সিসোদিয়ার
Image

সার্কুলার জারির পর টুইটারে প্রধানমন্ত্রীকে নিশানা সিসোদিয়ার

নয়াদিল্লি, ২১ আগস্ট ( হি.স.) : রবিবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ ১৪ জনের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) । সিবিআইয়ের লুক আউট সার্কুলার জারির পর টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ।
এদিন টুইটারে সিসোদিয়া লিখেছেন, ‘‘আপনার সমস্ত অভিযান ব্যর্থ হয়েছে। কিছুই পাননি…। এ বার আপনি লুক আউট সার্কুলার জারি করলেন যেন, মণীশ সিসোদিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না! কী ধরনের চমক এটা মোদীজি? দিল্লিতে স্বাধীন ভাবে ঘুরে বেড়াচ্ছি। আপনি কি আমায় দেখতে পাচ্ছেন না? দয়া করে বলুন, কোথায় যেতে হবে?’’
শুক্রবার সিসোদিয়ার বাড়ি-সহ আরও বেশ কয়েকটি এলাকায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। প্রায় ১৪ ঘণ্টা মনীশ সিসোদিয়ার বাড়িতে অভিযান শেষে তাঁর কম্পিউটার এবং ফোন বাজেয়াপ্ত করেছে সিবিআই। এছাড়া কিছু ফাইল নিয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। দিল্লির আবগারি নীতি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ ১৪ জনের বিরুদ্ধে বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। রবিবার এদের সকলের বিরুদ্ধেই একটি লুক আউট সার্কুলার জারি করেছে।সার্কুলার অনুযায়ী, সিসোদিয়া-সহ ১৪ জন দেশের বাইরে যেতে পারবেন না। পাশাপাশি যদি তারা উল্লিখিত শর্ত লঙ্ঘন করে তাহলে তাদের আটক করা যেতে পারে।পারে।-

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top