News Flash

  • Home
  • দেশ
  • জন্মবার্ষিকীতে রাজীবকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর, বীরভূমিতে শ্রদ্ধাঞ্জলি রাহুল-সহ কংগ্রেস নেতৃবৃন্দের
Image

জন্মবার্ষিকীতে রাজীবকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর, বীরভূমিতে শ্রদ্ধাঞ্জলি রাহুল-সহ কংগ্রেস নেতৃবৃন্দের

নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.): জন্মবার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, জন্মবার্ষিকীতে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৮ তম জন্মবার্ষিকী। এদিন সকালে বীরভূমিতে গিয়ে রাজীবকে শ্রদ্ধা নিবেদন করেছেন তাঁর ছেলে ও মেয়ে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভডরা। এছাড়াও রবার্ট ভডরা, কে সি বেণুগোপাল, মল্লিকার্জুন খাড়গে প্রমুখ কংগ্রেস নেতৃবৃন্দ রাজীব গান্ধীকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

জন্মবার্ষিকীতে পিতাকে স্মরণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইটারে রাজীব গান্ধী সম্পর্কিত একটি ভিডিও আপলোড করে রাহুল লেখেন, “বাবা আপনি প্রতিটি মুহূর্তে, সর্বদা আমার হৃদয়ে রয়েছেন। দেশের জন্য আপনি যে স্বপ্ন দেখেছিলেন, তা যাতে পূরণ করতে পারি, আমি সেই প্রচেষ্টাই করে যাব।”

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top