News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সেন্ট্রাল রোড যুব সংস্থার উদ্যোগে খঁুটি পূজা অনুষ্ঠিত
Image

সেন্ট্রাল রোড যুব সংস্থার উদ্যোগে খঁুটি পূজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷  প্রতি বছরের মতো এবারও সেন্ট্রাল রোড যুব সংস্থার উদ্যোগে কাঠাম খিলি ও খুঁটি পূজার মাধ্যমে সূচনা হলো দুর্গাপূজার প্রস্তুতির৷ সেন্ট্রাল রোড যুব সংস্থা ক্লাবের সম্পাদক উত্তম কুমার সাহা জানিয়েছেন, প্রতিবছর জন্মাষ্টমীর দিন কাঠামখিলি পুজোর মাধ্যমে পূজার প্রস্তুতি শুরু হয়৷ এবারও তার ব্যতিক্রম নয়৷ এবারও ব্রতি হয়েছেন তারা দুর্গাপূজায়৷ এবছর ক্লাবের প্রতিমা তৈরি করবেন পশ্চিমবঙ্গের মৃৎশিল্প শংকর পাল৷ এছাড়াও প্যান্ডেল সজ্জায় থাকছে পশ্চিমবঙ্গের নবদ্বীপের খ্যাতনামা শিল্পীরা৷ প্রত্যেকের উপস্থিতিতে এবারের সেন্ট্রাল রোড যুব সংস্থা র দুর্গাপূজা সার্থক হয়ে উঠবে বলে, আশা প্রকাশ করেছেন ক্লাবের সদস্যরা৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top