News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কংগ্রেসের উদ্যোগেও মহারাজা বীর বিক্রমের জন্মজয়ন্তী পালিত
Image

কংগ্রেসের উদ্যোগেও মহারাজা বীর বিক্রমের জন্মজয়ন্তী পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্ম জয়ন্তী উদযাপন করা হয়৷ উপস্থিত ছিলেন দলের সভাপতি বিরজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক আশীষ সাহা ও প্রাক্তন বিধায়ক গোপাল রায় সহ অন্যান্যরা৷ কংগ্রেস ভবনের সামনে মহারাজ বীর বিক্রম মানিক্য বাহাদুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন৷ প্রদেশ কংগ্রেস সভাপতিবিত সিনহা বলেন মহারাজ বীর বিক্রম মানিক্য বাহাদুর ছিলেন ত্রিপুরার আধুনিক রাজ্য গঠনের অন্যতম রূপকার৷ তার আমলেই রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সহ নানা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছিল৷ তার পথ অনুসরণ করেই রাজ্য আজকের দিনে উন্নীত হয়েছে৷ মহারাজে বীর বিক্রম কিশোর মানিক্যের প্রতি রাজ্যের জাতি উপজাতি উভয় অংশের জনগণকে কৃতজ্ঞ থাকা উচিত বলে  উল্লেখ করেন৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top