News Flash

  • Home
  • খেলা
  • ক্রিকেটার নির্বাচক কমিটি থেকে বাদ পড়লেন বিতর্কিত রাজেশ
Image

ক্রিকেটার নির্বাচক কমিটি থেকে বাদ পড়লেন বিতর্কিত রাজেশ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট।। গুরুত্বপূর্ণ বৈঠক হলো টিসিএর এপেক্স কমিটির। শুক্রবার সকাল ১১ টায় সভাপতি তপন লোধের পৌরাহিত্যে সম্পন্ন হলো এই বৈঠক। সম্ভবত নতুন কমিটি গঠিত হবার পূর্বে এপেক্সের এটাই অন্তিম বৈঠক। বৈঠকে টিসিএ-র ভারপ্রাপ্ত সচিব কিশোর কুমার দাস তার দায়িত্ব নেবার পর কি কি কাজকে বাস্তবায়িত করেছেন তার একটা রিপোর্ট সবার সামনে তুলে ধরলেন তিনি। এর মধ্যে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম সহ দুটো মাঠে দুটো হোস্টেল, ধর্মনগর ক্রিকেট স্টেডিয়াম সহ অন্যান্য সফল প্রজেক্ট গুলো এপেক্সে সবার সামনে তুলে ধরলেন কিশোর কুমার দাস। প্রত্যেকেই  ভারপ্রাপ্ত সচিবের কাজের ব্যাপারে প্রশংসা করেন। পজিটিভ ভাবনা নিয়েই যে উন্নতির সোপান তৈরি করা যায়, তারই অন্যতম এক নিদর্শন তুলে ধরলেন কিশোর কুমার দাস। সভাপতি তপন লোধও খুবই খুশি ভারপ্রাপ্ত সচিব কিশোর দাসের কাজকর্মে। একই সঙ্গে বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হলো এদিন এপেক্স-এর এই বৈঠকে। সিদ্ধান্ত গুলো একে একে তুলে ধরলেন টিসিএ-র যুগ্ম সচিব কিশোর কুমার দাস। একই সঙ্গে তিনি জানালেন আরো বেশ কিছু সিদ্ধান্ত। যেগুলো এপেক্স মেম্বারদের অনুমতি এবং সহমত নিয়েই করা হলো। এর মধ্যে অন্যতম সিদ্ধান্ত হলো জুনিয়রের চিফ কোচ গৌতম সোমের সঙ্গে চুক্তির মেয়াদ আগামী সময়ের জন্য বাড়ানো হলো। সঙ্গে বেশ কয়েকজন নতুন মুখকে দায়িত্ব দেওয়া হলো সিনিয়র এবং নির্বাচক কমিটিতে। বর্তমান কমিটির মেয়াদ আর কয়েকদিন রয়েছে। এর আগে এপেক্স-এর এই বৈঠকটা খুব গুরুত্বপূর্ণ ছিল। যার মধ্যে নেওয়া হলো একের পর এক গুরুত্বপূর্ণ এই সিধান্তগুলো। 

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top