News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশ মহানির্দেশকের সাথে সাক্ষাৎ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন
Image

পুলিশ মহানির্দেশকের সাথে সাক্ষাৎ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ বৃহস্পতিবার ডিজিপি অমিতাভ রঞ্জনের সঙ্গে দেখা করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন৷ সাক্ষাৎ শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি জানিয়েছেন, অমিতাভ রঞ্জনের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় রয়েছে উনার৷ সেই সুবাদেই উনার সঙ্গে দেখা করতে গেছিলেন৷ পাশাপাশি রাজ্যের বর্তমান পরিস্থিতি ও আইন শৃঙ্খলার বিষয় নিয়েও বিস্তৃত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সুদীপ রায় বর্মন৷ তিনি আরো বলেছেন, সেদিন মজলিশপুর বিধানসভায় যখন উনার উপর হামলা হয়েছে সেখানে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই উনাকে লক্ষ্য করেই ঢিল ছোড়া হয়েছিল বলে জানিয়েছেন কংগ্রেস বিধায়ক৷ তিনি বলেন, পুলিশের উপর ভরসা রয়েছে৷ তারা ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top