News Flash

  • Home
  • দিনের খবর
  • ধর্ষণের মামলায় এফআইআর এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শাহনওয়াজ হুসেন
Image

ধর্ষণের মামলায় এফআইআর এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শাহনওয়াজ হুসেন

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি. স.) : ধর্ষণের মামলায় এফআইআর এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রবীণ বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন। ধর্ষণের মামলায় তাঁর বিরুদ্ধে এফআইআর রুজু করার নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট । দিল্লি হাইকোর্টের বুধবারের আদেশের উপর স্থগিতাদেশ চেয়ে বৃহস্পিতবার শীর্ষ আদালতে গেলেন শাহনওয়াজ হুসেন। আগামী সপ্তাহে এই বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।

২০১৮ সালের ধর্ষণ মামলায় বুধবার দিল্লি হাই কোর্ট প্রবীণ বিজেপি নেতা শাহনওয়াজ হুসেনের বিরুদ্ধে এফআইআর রুজু করার নির্দেশ দিয়েছিল। বিজেপি নেতার বিরুদ্ধে তদন্ত শেষ করার জন্য তিন মাসের সময়সীমাও নির্ধারণ করেছিল দিল্লি হাই কোর্ট। সেই আদেশের উপর স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে গেলেন শাহনওয়াজ হুসেন। শাহনওয়াজের আইনজীবী প্রধান বিচারপতি এনভি রমনার বেঞ্চে জরুরি শুনানির জন্য আবেদন পেশ করেছেন।

শাহনওয়াজ হুসেনের আইনজীবী বলেছেন যে বিষয়টি জরুরীভাবে শোনা উচিত কারণ এতে এক রাজনৈতিক নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। আগামী সপ্তাহে এই বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।

আজ শীর্ষ আদালতে শাহনওয়াজের আইনজীবী বলেন, আমার মক্কেলের জনগণের সেবায় নিয়োজিত রয়েছে বিগত ৩০ বছর ধরে। অকারণে তাঁর মানহানি করা হচ্ছে। যদি অবিলম্বে এটি শোনা না হয়, তাহলে পুলিশ এফআইআর নথিভুক্ত করবে এবং এমন পরিস্থিতিতে এই আবেদনের কোনও অর্থ থাকবে না।’

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top