News Flash

  • Home
  • দেশ
  • রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন-র
Image

রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন-র

নয়াদিল্লি, ১৭ আগস্ট ( হি.স.) : বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখরের সঙ্গে দেখা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গে এটাই ছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর প্রথম সাক্ষাৎ।

বৈঠকের পর স্ট্যালিন সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখরের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ ছিল। স্টালিন বলেন, তিনি রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, পরিস্থিতির কারণে তিনি মুর্মু এবং ধনখরের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

এর আগে বৈঠকের ছবি শেয়ার করে রাষ্ট্রপতির সচিবালয় টুইট করে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করেন। স্ট্যালিন এর আগে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখরের সঙ্গে দেখা করেন। উপরাষ্ট্রপতির সচিবালয় টুইট করেছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন আজ উপ-রাষ্ট্রপতির বাসভবনে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখরের সঙ্গে দেখা করেন।

Releated Posts

বেআইনি ও স্বীকৃতিহীন মাদ্রাসা চিহ্নিতকরণে সমীক্ষা পর্যালোচনায় ১৮ সদস্যের কমিটি, ১৫ জুলাই থেকে শুরু হবে জেলা পরিদর্শন

কলকাতা, ১২ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের ১২টি জেলায় বেআইনিভাবে পরিচালিত ও স্বীকৃতিহীন মাদ্রাসা, যেগুলিকে সাধারণত ‘খারিজি মাদ্রাসা’ বলা হয়,…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

যন্তর-মন্তরে ছাত্র আন্দোলনে সংহতি জ্ঞাপন প্রকাশ রাজ, টমাস আইজ্যাক ও জিতেন্দ্র চৌধুরীর

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১১ জুলাই: বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস ও পরীক্ষাব্যবস্থার ব্যর্থতার প্রতিবাদে যন্তর-মন্তরে চলমান আন্দোলনে শনিবার সংহতি…

ByBySandeep Biswas Jul 11, 2026

ডিএমকে-এআইএডিএমকে জোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না: মন্তব্য টিটিভি দিনাকরণের

চেন্নাই, ১১ জুলাই (আইএএনএস) : তামিলনাড়ুর রাজনীতিতে নতুন জল্পনার সৃষ্টি করে আম্মা মাক্কাল মুন্নেত্রা কাঝাগম (এএমএমকে)-এর সাধারণ সম্পাদক…

ByBySandeep Biswas Jul 11, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026
Scroll to Top