News Flash

  • Home
  • বিদেশ
  • জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যসেবা আইন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রয়োগ
Image

জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যসেবা আইন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রয়োগ

ওয়াশিংটন, ১৭ আগস্ট ( হি.স.) : ঐতিহাসিক জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যসেবা আইন কার্যকর হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এই আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আমেরিকার ডেমোক্র্যাটরা প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিল। এই আইনে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরকে মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের জন্য এটি উল্লেখযোগ্য বিজয় বলে মনে করা হচ্ছে। এই আইন প্রণয়ন করার আগে বাইডেন বলেন, মুদ্রাস্ফীতি কমানোর জন্য তৈরি এই আইনটি এমন অনেক কিছু করে, যা করতে আমাদের মধ্যে অনেকেই এত বছর ধরে সংগ্রাম করেছি। আইনে ৭৪০ বিলিয়ন মার্কিন ডলারের বিধান রাখা হয়েছে। এই আইনে বাইডেনের কিছু গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে এবং এটি ইতিহাসে আমেরিকার জলবায়ু কর্মসূচিতে সবচেয়ে বড় বিনিয়োগ।

এই আইনে স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, এই আইনের ফলে ২০৩০ সালের মধ্যে প্রায় এক বিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস নির্গমন কমবে। এই আইন এখন পর্যন্ত যেকোনো জলবায়ু আইনের চেয়ে দশগুণ বড়।

Releated Posts

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

অলৌকিক উদ্ধার! নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই কর্মী

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের বিধ্বংসী বন্যার নয় দিন পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হলেন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

নেপালের বন্যাদুর্গতদের জন্য ১০ মিলিয়ন ডলার অনুদান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ১০ মিলিয়ন ডলার অনুদান দিলেন মার্কিন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top