News Flash

  • Home
  • দেশ
  • অর্পিতাকে জেরা করতে আলিপুর মহিলা জেলে তিন ইডি আধিকারিক
Image

অর্পিতাকে জেরা করতে আলিপুর মহিলা জেলে তিন ইডি আধিকারিক

কলকাতা, ১৬ আগস্ট (হি. স.) : মঙ্গলবার আলিপুর মহিলা সংশোধনাগারে গেলেন ইডির আধিকারিকরা। অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করতে এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তিন আধিকারিক জেলে পৌঁছন বলে সূত্রের দাবি।

পার্থ-অর্পিতাকে সংশোধনাগারে পাঠালেও আদালতের নির্দেশ ছিল প্রয়োজনমত ইডির আধিকারিকরা সেখানে যাবেন। জেরা করতে পারবেন তাঁদের। সূত্রের খবর, আদালতের সেই নির্দেশ মতোই মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ একটি গাড়ি আসে। সেই গাড়িতে তিনজন আধিকারিক ছিলেন। সূত্রের খবর, অর্পিতাকে তাঁরা সেলে গিয়ে জেরা করেন।

ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করেছে ইডি। সঙ্গে সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর গয়না পাওয়া গিয়েছে। পাশাপাশি বেশ কিছু জমির ডিড পাওয়া গিয়েছে। যেগুলিতে অর্পিতার সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামও পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর। সেই সূত্র ধরেই জেরা করতে পারেন তদন্তকারীরা।

যে তিন আধিকারিক এদিন জেলে অর্পিতাকে জেরা করতে যান, তাঁদের মধ্যে দু’জন অ্যাসিসট্যান্ট ডিরেক্টর পদের আধিকারিক রয়েছেন বলে জানা গিয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতারের পর দফায় দফায় জেরা করেছেন তদন্তকারীরা।

Releated Posts

বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস): ইউরোপের সঙ্গে ভারতের বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উন্নয়নমূলক সহযোগিতা আরও শক্তিশালী করার…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

আমদাবাদে ৪০৪.৬৩ কোটি টাকার নাগরিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন অমিত শাহ

আমদাবাদ, ১২ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ রবিবার আমদাবাদে প্রায় ৪০৪.৬৩ কোটি টাকার একাধিক নাগরিক…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

তামিলনাড়ুতে দুর্নীতিবিরোধী অভিযানে ২২.৩৩ লক্ষ টাকা উদ্ধার, ঘুষের অভিযোগে গ্রেফতার ৭ সরকারি কর্মী

চেন্নাই, ১২ জুলাই (আইএএনএস): তামিলনাড়ু জুড়ে দুর্নীতিবিরোধী বিশেষ অভিযানে ২২.৩৩ লক্ষ টাকার অঘোষিত নগদ উদ্ধার করেছে ডিরেক্টরেট অফ…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

রাজ্যের মেয়েদের স্কুলে সার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধে টিকাকরণ শিবির, অভিভাবকদের সম্মতি নিয়েই উদ্যোগ

কলকাতা, ১২ জুলাই (আইএএনএস): সার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধে রাজ্যের সমস্ত মেয়েদের স্কুলে টিকাকরণ শিবির আয়োজনের পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top